শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ জুলাই ২০২৫ ১০ : ৪০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একজন মেয়ের বিয়ের জন্য টাকা ধার নিয়েছিলেন অপরজনের কাছে। ওই একটি কারণে বিবাদ, বাদানুবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, টাকা চেয়ে চেয়ে ক্লান্ত ব্যক্তির ঘরই জ্বালিয়ে দিলেন আত্মীয়। ভিতরে তখনও মা-ছেলে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আগুনের দৃশ্য।
ঘটনাস্থল বেঙ্গালুরুর বিবেকনগর। ১ জুলাই, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ঘটনাটি তিন’দিন আগে ঘটলেও, মূল ঘটনার সূত্রপাত বহু বছর আগেই।
জানা গিয়েছে, প্রায় ৭-৮ বছর আগে, পার্বতী তাঁর মেয়ে মহালক্ষ্মীর বিয়ের জন্য ভেঙ্কটরমণির কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। বারবার অনুরোধ করার পরেও ওই টাকা আর ফেরত দেননি আত্মীয়রা। সম্প্রতি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে এই প্রসঙ্গ আবার উঠে আসে আমনে সামনে দেখা হওয়ার পর। ভেঙ্কটরমণি আবারও পার্বতীকে টাকা ফেরত দিতে বলেন।
তারপরেই ঘটে এই ভয়াবহ ঘটনা। ভেঙ্কটরমণির ছেলে সতীশ ডোমলুরে কর্মরত। ছেলেকে ফোন করেই মা জানান, তিনি এবং ছোট ছেলে মোহন দাস ঘরের ভিতরে ছিলেন, ঠিক তখনই কেউ একজন তাদের বাড়ির মূল দরজা, শোবার ঘরের জানালা-সহ একাধিক স্থানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
প্রতিবেশীরা যদিও তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দিলে, বড় কোনও বিপদ ঘটেনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে বিকেল ৫:২১ মিনিটে সুব্রামণি নামের একজন, বোতলে পেট্রোল নিয়ে ঘরে প্রবেশ করেন জুতার র্যাক এবং বাড়ির সামনের অংশে ঢেলে দেন এবং তারপর একটি দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালান। তাড়াহুড়ো করতে গিয়ে আগুনে তিনি কিছুটা জখম হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?