শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ জুলাই ২০২৫ ২৩ : ০২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর পর পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়ে শোরগোল ফেলেছিলেন পাক রাজনীতিবিদরা। সেই হুমকি যে কতটা ভুয়ো তার প্রমাণ মিলল পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ-র বিস্ফোরক স্বীকারোক্তিতে। সানাউল্লাহ-র দাবি, 'অপারেশন সিঁদুর'-এর সময়ে পাকিস্তানে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এরপ ইসলামাবাদ মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড সময় পেয়েছিল! তার মধ্যেই পাক বাহিনীকে ভাবতে হয়েছিল যে ভারতের ছোঁড়া ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রে পরমাণু আছে কিনা বুঝতে।
এক পাক সংবাদ মাধ্যমে সানাউল্লাহ বলেছেন, "যখন ভারত নূর খান বিমানঘাঁটিতে ব্রহ্মোস ক্ষেপনাস্ত্র ছুঁড়েছিল, তখন পাকিস্তানের সেনাবাহিনীর কাছে সেই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র থাকতে পারে কিনা তা বিশ্লেষণ করার জন্য মাত্র ৩০-৪৫ সেকেন্ড সময় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া খুবই বিপজ্জনক ছিল, তখন ভয়াবহ পরিস্থিতি ছিল।"
ওই ঘটনার পর পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেছেন সানাউল্লাহ।
পহেলগাঁও জঙ্গি হামলার পর 'অপারেশন সিন্দুর'-এর সময় ভারত একাধিক পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালায়। ভারতীয় বায়ু সেনার হামলায় একাধিক পাক রানওয়ে, হ্যাঙ্গার এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়। যা পাকিস্তানের জন্য বিরাট ক্ষতি। স্যাটেলাইট ছবিতে সারগোধা, নূর খান (চাকলালা), ভোলারি, জ্যাকোবাবাদ, সুক্কুর এবং রহিম ইয়ার খানে ব্যাপক ক্ষয়ক্ষতি নজরে পড়েছে।
ভারত নূর খানে এইবারই প্রথম হামলা চালায়নি। ১৯৭১ সালের যুদ্ধের সময়, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ২০ স্কোয়াড্রন তাদের হকার্স হান্টার দিয়ে বিমান ঘাঁটি নিশানা করেছিল।
ভারতীয় সেনাবাহিনী লস্কর-ই-তৈয়বা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর একাধিক শিবির ধ্বংস করে এবং 'অপারেশন সিন্দুর'-এর সময় ১০০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করে।
ভারতের রাতভর অভিযানের পর, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেগুলো সফলভাবে প্রতিহত করা হয়। এরপর ভারত পাকিস্তানি ভূখণ্ডের গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। চার দিন ধরে সীমান্ত পার হয়ে তীব্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশ তাৎক্ষণিকভাবে সামরিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?