শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভূতুড়ে স্কুল, ভুয়ো পড়ুয়া! বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সংখ্যালঘু স্কলারশিপে ৫৭ লাখ টাকার কেলেঙ্কারির পর্দা ফাঁস

RD | ০৩ জুলাই ২০২৫ ২০ : ৫৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাখ লাখ টাকা কেলেঙ্কারির পর্দা ফাঁস। ভোপালের ৪০টিরও বেশি মাদ্রাসা এবং সংখ্যালঘু স্কুল ভুয়ো বা অযোগ্য ছাত্রদের ব্যবহার করে সরকারি তহবিল আত্মসাৎ করেছে বলে অভিযোগ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওইসব মাদ্রাসা বা স্কুলগুলিতে আদৌ কোনও ছাত্র কখনও পড়ত নাকি পড়ুয়ার সংখ্যা কেবল খাতায়-কলমে তা নিয়েই প্রশ্ন উঠেছে। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র সাংবাদিকরা ভোপালের আম ওয়ালি মসজিদের কাছে "সিটি মন্টেসরি স্কুল"-এ গিয়েছিলেন। এই স্কুলও ভোপাল পুলিশের ক্রাইম ব্রাঞ্চের নজরে। কিন্তু, ওই অঞ্চলে "সিটি মন্টেসরি স্কুল"-এর বাস্তবে কোনও অস্বিত্ব মেলেনি। তবে, নির্জন গলির মধ্যে জীর্ণ স্কুল বোর্ড মিলেছে, সেকানে আবছাভাবে লেখা "সিটি মন্টেসরি"। বাস্তবে অবশ্য ওই স্কুলের কোন শ্রেণীকক্ষ নেই, কোন ছাত্র নেই, কেবল একটি তালাবদ্ধ কাঠামো মিলেছে। স্থানীয়রা জানিয়েছেন স্কুলটি কখনও খোলা হয়নি, বন্ধই পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা আজিম বলেন, "তারা কেবল জায়গা ভাড়া নিয়েছিল এবং একটি বোর্ড লাগিয়েছিল। এখানে কখনও কোনও ক্লাস হয়নি। আমি সারা জীবন এখানেই কাটিয়েছি। ওই বোর্ডটি বছরের পর বছর ধরে রয়েছে, কিন্তু কোনও দিনই স্কুল খোলেনি।" 

সরকারি রেকর্ড অনুসারে, ওই স্কুলটির প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে ২৯ জন শিক্ষার্থী। তাদের জন্য ১.৬৫ লক্ষ টাকা স্কলারশিপ দাবি করা হয়েছে।

কেলেঙ্কারি এখানেই থেমে নেই। ক্রাইম ব্রাঞ্চের মতে, যথাযথ স্বীকৃতি ছাড়াই অনেক শিক্ষা প্রতিষ্ঠান (কিছু প্রতিষ্ঠান কেবল অষ্টম শ্রেণী পর্যন্ত অনুমোদিত) একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নামে বৃত্তি দাবি করেছে। সংখ্যাটি অবাক করার মতো, ৫৭.৭৮ লক্ষ টাকা তোলা হয়েছে ৯৭২ জন শিক্ষার্থীর নাম ব্যবহার করে।

দুর্নীতির রহস্য ভেদে ১০০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান তদন্তের আওতায় রয়েছে। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ শৈলেন্দ্র সিং চৌহান বলেছেন, "আমরা ৪০টি স্কুল এবং মাদ্রাসার পরিচালকদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছি। যদি শিক্ষার্থীরা ভুয়ো বলে প্রমাণিত হয়, তাহলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিতর্ক চরমে। বিরোধী দলগুলো বিজেপি-নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে। তাদের দাবি, এই কেলেঙ্কারি শিক্ষা-সম্পর্কিত দুর্নীতির ক্রমবর্ধমান তালিকায় আরেকটি সংযোজন। প্রাক্তন কংগ্রেস মন্ত্রী পিসি শর্মা বলেন, "ব্যাপম থেকে নার্সিং পর্যন্ত, প্রতিটি ক্ষেত্রেই কেলেঙ্কারি হয়েছে। এই অর্থ উদ্ধার করে যোগ্যদের কাছে পৌঁছে দিতে হবে।" 

জবাবে, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী কৃষ্ণা গৌর বিতর্ক এড়াতে মরিয়া। তিনি বলেন, "এই অভিযোগগুলি পূর্ববর্তী আমলে উত্থাপিত হয়েছিল। কেন্দ্রীয় সরকার বিষয়টি তদন্ত করছে। আমাদের বিভাগ সহযোগিতা করছে এবং প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে।"

এনডিটিভির বাস্তবতা যাচাই করতেই তীব্র বিড়ম্বনা প্রকাশ পেয়েছে। দেখা গিয়েছে যে, শিক্ষার্থীদের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল, কিন্তু তারা কখনও সাহায্য পায়নি। হাজার হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থী যাদের সত্যিকার অর্থে সাহায্যের প্রয়োজন, তারা অবহেলিত থেকে গিয়েছে। এই কেলেঙ্কারি কেবল জনসাধারণের অর্থ চুরি নয়, এটি একটি দরিদ্র শিশুর উন্নত ভবিষ্যতের সুযোগকে শেষ করে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া