বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ জুলাই ২০২৫ ২২ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যাদের অ্যাকাউন্ট অডিট করা হবে না, তাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫। এবার আইটিআর দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। গত বছর ৩১ জুলাই ছিল রিটার্ন দাখিলের শেষ তারিখ। আয়করদাতারা এখন রিটার্ন দাখিল শুরু করেছেন। আয়কর বিভাগের ওয়েবসাইট অনুসারে, ১ জুলাই পর্যন্ত ৭৫,১৮,৪৫০টি রিটার্ন দাখিল করা হয়েছিল। এর মধ্যে বিভাগ ৭১,১১,৮৩৬টি রিটার্নও যাচাই করেছে। আয়কর বিভাগ আয়কর রিটার্ন দাখিলের পরই করদাতাদের অ্যাকাউন্টে রিফান্ড করবে।
আপনি কি জানেন রিটার্ন দাখিলের কত দিন পরে আপনি আইটিআর ফেরত পাবেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কয়েকদিন আগে বলেছিলেন যে, আয়কর বিভাগে অটোমেশন এবং প্রক্রিয়া উন্নতির কারণে, আয়কর রিফান্ড এখন গড়ে ১০ দিনের মধ্যে জারি করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে, এটি একটি গড় সময়।
অর্থাৎ, প্রতিটি ক্ষেত্রে রিফান্ড পেতে যে সময় লাগে তা ভিন্ন হতে পারে। এটা সম্ভব যে, একজন ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করার মাত্র আট দিনের মধ্যে রিফান্ড পেলেন, অন্য কেউ ১৫ দিন অপেক্ষার পর তা ফেরৎ পান।
আয়কর বিভাগ কেবল আপনার আয়কর রিটার্ন দাখিল করে আপনাকে রিফান্ড দেবে না। এর জন্য, আপনাকে আপনার আইটিআর যাচাই করতে হবে। করদাতা যাচাই করার পরেই আয়কর বিভাগ আইটিআর প্রক্রিয়া শুরু করে। করদাতারা তাদের আইটিআর অনলাইনে যাচাই করতে পারবেন। করদাতার রিটার্ন যাচাই করার পরে, এখন এটি প্রক্রিয়া করতে গড়ে দশ দিন সময় লাগে। আপনি যদি অফলাইনে যাচাই করেন, তবে প্রক্রিয়া করতে আরও বেশি সময় লাগতে পারে এবং আপনি দেরিতেও আপনার রিফান্ড পাবেন।
রিফান্ড বিলম্বের ৫টি প্রধান কারণ-
ই-ভেরিফিকেশন না করা: শুধুমাত্র আইটিআর দাখিল করা যথেষ্ট নয়। অনলাইনে ই-ভেরিফিকেশন না করলে রিটার্ন প্রক্রিয়া করা হয় না এবং রিফান্ড জারি করা হয় না।
প্যান এবং আধার লিঙ্ক না করা: যদি আপনার প্যান নম্বর আধারের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকে তাহলে আয়কর বিভাগ আপনার আইটিআর আটকে রাখতে পারে।
টিডিএসের বিবরণে অসঙ্গতি: যদি আপনার আইটিআরে পূরণ করা টিডিএসের তথ্য ফর্ম 26AS বা বার্ষিক তথ্য বিবরণীর (AIS) সঙ্গে না মেলে, তাহলে বিষয়টি তদন্তের জন্য যেতে পারে।
ভুল ব্যাঙ্কের বিবরণ: যদি আপনি ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড দিয়ে থাকেন, তাহলেও রিফান্ড আপনার অ্যাকাউন্টে জমা হবে না।
বিভাগীয় ইমেল বা নোটিশের উত্তর না দেওয়া: যদি বিভাগ কোনও তথ্যের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে এবং আপনি সাড়া না দেন, তাহলে রিফান্ড আটকে রাখা হতে পারে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?