মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সারা গায়ে কাঁটা, তবুও তাঁকেই পছন্দ করে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র, কেন? দেখুন ভিডিও

AD | ০৩ জুলাই ২০২৫ ১৯ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের কিছু অংশে অদ্ভূত বিয়ের রীতিনীতির কথা আপনারা শুনেছেন। তার মধ্যে অন্যতম, মাঙ্গলিকরা বৈবাহিক সমস্যা দূর করার জন্য প্রতীকীভাবে একটি গাছকে বিয়ে করেন। এই ঐতিহ্য জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। বিশ্বাস করুন বা না করুন, দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর একটি শহর ওক্সাকার সান পেদ্রো হুয়ামেলুলায় প্রায় ২৩০ বছর আগে একই রকম রীতিনীতি চালু ছিল।

কী সেই রীতি? আদিবাসী সম্প্রদায়ের দ্বারা পালন করা এই রীতিতে বৃষ্টিপাত, ভাল ফসল এবং প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আশীর্বাদ কামনা করতে প্রতীকীভাবে একটি স্ত্রী কুমিরকে বিয়ে করেন পুরুষরা। সম্প্রতি, শহরের মেয়র ড্যানিয়েল গুতেরেস এই অপ্রচলিত অনুষ্ঠানে অংশ নিয়ে ইন্টারনেটের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এক্স-এ এই প্রতীকী বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বর সাদা বিয়ের পোশাক পরেছেন এবং তাঁর ব্লেজারে কুমিরের নকশা আঁকা। মজার বিষয় হল, কুমিরটিকেও কনের মতো সাজানো হয়েছিল। সাদা গাউন পরেছেন। অতিথিদের সরীসৃপটিকে বহন করতে সাহায্য করতে দেখা যাচ্ছে। শীঘ্রই, তিনি স্ত্রী কুমিরটিকে তাঁর দুই হাতে তুলে নেন এবং সেটির নাকে চুম্বন করেন। মেয়র কুমিরটির সঙ্গে আনন্দে নাচতেও শুরু করেন। অন্যরাও উৎসবে যোগ দেন, আনন্দ করতে থাকেন। 

পোস্টে লেখা হয়েছে, "একটি মেক্সিকান শহরের মেয়র একটি কুমিরকে বিয়ে করেছেন- সমৃদ্ধি এবং মাছের জন্য। ড্যানিয়েল গুতেরেস সান পেড্রো হুয়ামেলুলা শহরে কুমির সঙ্গে বিয়ে করেছেন। এই অনুষ্ঠানটি ২৩০ বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে। এটি দু’টি আদিবাসী গোষ্ঠীর মিলনের প্রতীক। বিশ্বাস করা হয় যে কেবল এই ধরনের মিলনই জমিতে প্রচুর ফসল এবং সমুদ্রে প্রচুর মাছ আনতে পারে। অনুষ্ঠানের সময়, কুমিরটিকে যথেষ্ট সম্মান করা হয় এবং ঐতিহ্যগতভাবে একটি বিয়ের গাউন পরানো হয়।"

ভিডিও দেখেই হাসিতে ফেটে পড়েছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, “মেক্সিকোবাসীর ১০ হাজার নিয়মের একটি।” দুই বছর আগে মেয়র ভিক্টর হুগো সোসাও একই রকম একটি বিয়ের আয়োজন করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া