শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ০৩ জুলাই ২০২৫ ১৮ : ৪২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে গভীর রাতে একটি গাড়ির সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ। ভাদারুনার কাছে ভারতমালা এক্সপ্রেসওয়েতে দুৃর্ঘটনাটি ঘটে৷ ফলস্বরূপ ১২ বছর বয়সী শিশু সহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৪ জন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়িটিতে উত্তর প্রদেশের জোগিওয়ালি গ্রামের গোস্বামী পরিবারের সাত সদস্য ছিলেন। তাঁরা গুজরাটের দ্বারকাধিশ মন্দিরে তীর্থযাত্রা থেকে ফিরছিলেন। পুলিশ জানায়, ঝাব থানা এলাকায় ভোররাতে এটি ঘটে৷ সংঘর্ষে তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়৷ এমনকি গাড়ি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে সাতজন ছিলেন।
ঘটনার জেরে সুভাষবতী (৪৫) ও তাঁর মেয়ে প্রমিলা (১২) ঘটনাস্থলেই মারা যান। গাড়ির চালক গুড্ডু পান্ডে সানচোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত চারজনের মধ্যে রয়েছেন মিঠাইলাল গোস্বামী (৫১), তাঁর ছেলে আশীষ (১৯), অনিতা (১৩) এবং কবিতা (৫)। মিঠাইলাল ও আশীষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গুজরাটের পালানপুরে রেফার করা হয়। অনিতা এবং কবিতা বর্তমানে সানচোর হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষ উত্তর প্রদেশে পরিবারের আত্মীয়দের খবর দিয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত হবে পুলিশ আশ্বাস দিয়েছে৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?