শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৩ জুলাই ২০২৫ ১৮ : ৪০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ২০১৮ সালে প্রকাশ্যে বোরখা ও নেকাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করার পর, ডেনমার্ক সরকার এবার সেই নিষেধাজ্ঞা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন জানিয়েছেন, "গণতন্ত্রই সর্বাগ্রে," এবং এমন ধর্মীয় চিহ্ন যা ড্যানিশ মূল্যবোধের পরিপন্থী, তা স্কুল-কলেজে বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, “যেসব অভিবাসী ডেনমার্কের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না, তাঁদের উচিত ভেবে দেখা, এই দেশে থাকবেন কি না।”
এই মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থাগুলি একে বৈষম্যমূলক পদক্ষেপ বলে আখ্যা দিচ্ছে, অন্যদিকে সমর্থকরা একে দেখছেন সমাজে ধর্মনিরপেক্ষতা ও লিঙ্গসমতার পক্ষে দৃঢ় পদক্ষেপ হিসেবে। আলোচ্য নিষেধাজ্ঞা মূলত মুসলিম মহিলাদের লক্ষ্য করছে— এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সমালোচকদের মতে, এই পদক্ষেপ ডেনমার্কে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের প্রতি অসহিষ্ণুতা ও বর্ণবিদ্বেষকে উসকে দিতে পারে।
তবে সরকারের যুক্তি, শিক্ষা ব্যবস্থায় নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে হলে ধর্মীয় প্রতীককে সীমাবদ্ধ করা জরুরি। প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেনের ভাষায়, “আমাদের গণতান্ত্রিক পরিসর ও নারী-পুরুষের সমান অধিকারকে রক্ষা করাই প্রধান উদ্দেশ্য।” এই প্রস্তাবিত আইন এখন পার্লামেন্টে আলোচনার পর্যায়ে রয়েছে। আইন পাস হলে, ডেনমার্ক হবে ইউরোপের কয়েকটি দেশের মধ্যে অন্যতম, যারা শিক্ষাপ্রতিষ্ঠানে বোরখা ও নাকাব নিষিদ্ধ করেছে।
এই পদক্ষেপে ইউরোপে অভিবাসন ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ডেনমার্কের মুসলিম সম্প্রদায়ের একাংশ ইতিমধ্যেই এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?