শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সঙ্গীর জোরাজুরিতে বিয়ের জন্য লিঙ্গ বদল, তারপরই সম্পর্কে ইতি! প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের

RD | ০৩ জুলাই ২০২৫ ১৭ : ৩০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১০ বছরের সম্পর্ক। প্রথমে বন্ধুত্ব, তারপর উভয়ই জড়িয়ে পড়েন সমকামী সম্পর্কে। এরপর প্রেমিকের কথায় সাড়া দিয়ে লিঙ্গ বদলের দিকে ঝোঁকেন ওই দু'জনের এক যুবক। চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে যুবক নারী হয়ে ওঠেন। এতটা সবই ঠিক ছিল। কিন্তু, লিঙ্গবদলের পরই সম্পর্কে চিড় ধরে। প্রেমিকের আর তাঁর সঙ্গীনীকে ভাল লাগছিল না। ফলে প্রথমে সম্পর্কের গভীরতা কমে যায়, এরপর দেখা সাক্ষাৎও বন্ধ হয়ে যায় দু'জনের। যা মানতে রাজি ছিলেন না লিঙ্গ পরবর্তন করা নারী। 

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ২৫ বছরের যুবতী।  

পুলিশ জানিয়েছে যে, নর্মদাপুরমে প্রথম দেখা হয়েছিল তাঁদের। তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন এবং সমকামী সম্পর্কেও ছিলেন।

মধ্যপ্রদেশের রায়সেন জেলার ওবেদুল্লাগঞ্জের বাসিন্দা অভিযোগকারীর মতে, অভিযুক্ত তাঁকে লিঙ্গ-নিশ্চিতকরণ অস্ত্রোপচার করানোর জন্য চাপ দিয়েছিলেন। তবে, প্রক্রিয়াটির পরে তিনি তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ।

ভোপাল পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার একটি এফআইআর নথিভুক্ত করেছে। মামলাটি নর্মদাপুরম থানায় পাঠানো হয়েছে, কারণ অভিযুক্ত সেই জেলার বাসিন্দা।

গান্ধীনগর থানার ইনচার্জ ব্রিজেন্দ্র মেরস্কোল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন যে, ধর্ষণ এবং শারীরিক নির্যাতন সম্পর্কিত ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন যে, অভিযুক্ত ব্যক্তি গুপ্তচরবৃত্তি করেন। লিঙ্গ পরিবর্তনের আগে, তিনি অভিযোগকারীকে শোষণ করতেন।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, অভিযোগকারীর কিছুদিন আগে ইন্দোরের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল, পুরুষ থেকে তিনি একজন মহিলা হন। অভিযোগকারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছিল, যা তাঁর লিঙ্গ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া