শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৩ জুলাই ২০২৫ ১৫ : ৫৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। এখনও নিখোঁজ ২৯ জনের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার মাণ্ডির বিভিন্ন অংশে মোট দশটি মেঘভাঙা, তিনটি হড়পা বান ও একটি ভূমিধসের ঘটনা ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে গোহর, থুনাগ ও কর্সোগ। গোহর থেকে ৭টি, থুনাগে ৫টি ও কর্সোগে ১টি দেহ উদ্ধার হয়েছে।
এই প্রাকৃতিক বিপর্যয়ে ১৫০টির বেশি ঘরবাড়ি, ১০৪টি গোশালা, ৩১টি গাড়ি ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গিয়েছে ১৬২টি গবাদি পশু। মাণ্ডি জেলায় উদ্ধার করা হয়েছে ৩১৬ জন সহ মোট ৩৭০ জন। খোলা হয়েছে ৫টি ত্রাণ শিবির। মণালি-কিলং রাস্তা ধসে বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল ঘুরপথে রোতাং পাস হয়ে চালানো হচ্ছে। রাজ্যে বর্তমানে ২৬১টি রাস্তা ও প্রায় ৮০০টি জল সরবরাহ প্রকল্প বন্ধ।
এদিকে আবহাওয়া দপ্তর আগামী ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় মাণ্ডি, কাংগ্রা, সিমলা, সোলান, সিমৌর ও হামিরপুরে হড়পা বানের সম্ভাবনা রয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও হোমগার্ডের সদস্যরা তৎপরভাবে উদ্ধারকাজে নিয়োজিত। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু ও বিরোধী নেতা জয় রাম ঠাকুর দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেছেন।
সুক্কু আশ্বাস দিয়েছেন, যারা ঘর হারিয়েছেন তাঁদের জন্য প্রয়োজনে সরকার জমি দেবে। তবে জমি বন দপ্তরের আওতায় পড়লে কেন্দ্রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?