শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৩ জুলাই ২০২৫ ১৫ : ৪৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: যৌনতা, গ্ল্যামার আর ক্ষমতার সংজ্ঞা বদলে দিয়েছিল এই হাই হিল, এক জোড়া লাল, পেনসিল-ধারালো হিল—আর তার সঙ্গেই জেগে ওঠে এক মোহময়ী যুগের স্মৃতি। ১৯৫০-এর দশকে পর্দায় যখন এলিজাবেথ টেলর বা মারিলিন মনরোর শরীরী ছটায় কাঁপছিল দর্শকদৃষ্টি, তখনই স্টিলেটো হিল নামক এক ‘অস্ত্র’ হয়ে উঠেছিল নারীত্বের কামুকতা আর আত্মবিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। এই হিল কিন্তু শুধু একটি ফ্যাশন নয়, বরং এক সুগভীর শরীরী বার্তা। কোমর একটু বাঁকানো, নিতম্ব উঁচু, পেশিতে টানটান টান, কয়েক ইঞ্চি উচ্চতা বাড়িয়ে—স্টিলেটো নারীর চলার ছন্দে এনে দিয়েছিল এমন এক উত্তেজনা, যার থেকে চোখ ফেরানো কঠিন ছিল পুরুষদের পক্ষে।
নামটি এসেছে ইতালীয় এক ছুঁচালো ছুরির নাম থেকে—‘স্টিলেটো’। ১৯৫০ সালে, বিমানবাহী জাহাজে ব্যবহৃত প্রযুক্তি জুতো তৈরিতে প্রয়োগ হতেই, জন্ম নেয় এই হিল। ডিজাইনার সালভাতোর ফেরাগামো, রজার ভিভিয়ের ও আন্দ্রে পেরুগিয়া—তিন পুরুষের হাত ধরেই তৈরি হয় নারীর ‘ঘাতক সৌন্দর্য’-এর এই বাহন।
প্রথম মারিলিন মনরোই চার ইঞ্চি উঁচু হিল পরে মঞ্চে এলেন, আর মুহূর্তে বদলে গেল বিশ্ব ফ্যাশনের ধারা। স্টিলেটো হয়ে উঠল গ্ল্যামারের প্রতীক, যৌবনের শরীরী অস্ত্র। পুরুষের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠা এই হিল নারীকে দিল অন্যরকম ক্ষমতা—যৌন আবেদন আর আত্মপ্রতিষ্ঠার মাঝখানে এক বিপজ্জনক সেতুবন্ধন।
যদিও ১৯৭০-এর দশকে কিছুটা থমকে গিয়েছিল স্টিলেটোর যাত্রা, তবু ১৯৮০-তে ‘পাওয়ার ড্রেসিং’-এর যুগে আবার ফিরে এল তা। আর ১৯৯০-এর দশকে ‘Sex and the City’ নামক জনপ্রিয় শোয়ের নায়িকাদের পায়ে বারবার ঝলসে উঠতেই, এই হিল হয়ে উঠল রোজকার জীবনেরও সঙ্গী।আজও স্টিলেটো সেই একই বার্তা বহন করে—যৌনতা, আত্মবিশ্বাস, আর এক টুকরো আগুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?