শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ জুলাই ২০২৫ ১৫ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জুন মাসের গোড়ার দিকে বেলাগাভিতে হয়েছিল কংগ্রেসের সমাবেশ। সেই সমাবেশে হাজির ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ভরা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এনভি বারামনিকে চড় মারার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। জনসমক্ষে সিদ্দারামাইয়ার এই অপমান সহ্য করতে না পেরে গত ১৪ জুন স্বরাষ্ট্র দপ্তরে তাঁর পদত্যাগপত্র জমা দেন বারামনি। তারপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছিঃ-চিৎকার শুরু হয়। বৃহস্পতিবার নন্দী পাহাড়ে মন্ত্রিসভার বৈঠকের পর একজন সাংবাদিক সিদ্দারামাইয়াকে পুলিশকর্তার ইস্তফা নিয়ে প্রশ্ন করতেই ঘোর অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর কী হল?
ওই ঘটনার কথা তুলে ধরে সিদ্দারামাইয়া চোয়াল শক্ত করে সাংবাদিককে বলেন, "আপনি কী বিজেপি থেকে?" এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, "যখন এই বিষয়ে সকলেই চুপ রয়েছে তখন আপনি এিসব প্রশ্ন কেন তুলছেন?'
বৃহস্পতিবার, কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন যে, পুলিশকর্তা বারামনির পদত্যাগ গুরুত্বহীন। তিনি আগেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে, পুলিশকর্তা এনভি বারামনির ইস্তফা গৃহীত হবে না। বলেন, “এমন কিছু হয়নি। আমি ওঁর সঙ্গে কথা বলেছি। আমরা তাঁকে ফের পুলিশেরই বড় পদে বসাবো।" তাঁর দাবি, "যা ঘটেছে তার নেপথ্যে কোনও ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না, এটি কেবল মুহূর্তের উত্তেজনা।" এমনকি মন্ত্রী এইচ কে পাতিল এবং আমিও পদত্যাগী পুলিশকর্তার সঙ্গে কথা বলেছি। আমরা নিশ্চিত করছি যে, ওই পুলিশকর্তা ফের পদ পাবেন।”
It is deeply saddening that Dharwad’s Additional Superintendent of Police, Narayana Baramani, who was publicly humiliated by Karnataka’s arrogant Chief Minister Siddaramaiah, has now decided to take voluntary retirement.
— Amit Malviya (@amitmalviya) July 3, 2025
His emotional letter reads (excerpts):
Quote
At that… pic.twitter.com/ymrthmWUzj
১৪ জুন বারামনি রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। অভিযোগ ছিল যে, সিদ্দারামাইয়া বারামনিকে হঠাৎ চিৎকার করে এবং থাপ্পড় মারার ইঙ্গিত বিশাল জনতা এবং সিনিয়র নেতাদের সামনে তাঁকে অপনামিত করা হয়েছে বলে অভিযোগ ওই পুলশকর্তার। অফিসারটি-র দাবি., যদিও তিনি সহজাতভাবে রাস্তা পেরিয়েছেমন, হটেন এবং দুর্ঘটনা এড়িয়ে যান। এই ঘটনা তাঁকে গভীরভাবে হতাশ করেছে এবং তাঁর পরিবারকে প্রচণ্ড কষ্ট দিয়েছে।
সরকার এখনও বারামনির স্বেচ্ছায় অবসর গ্রহণের অনুরোধ গ্রহণ করেনি। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। এই ঘটনার পর সিদ্দারামাইয়াও ব্যক্তিগতভাবে ওই অফিসারের সঙ্গে দেখা করেছিলেন।
মন্ত্রী এম বি পাতিল মুখ্যমন্ত্রীর আচরণের পক্ষে যুক্তি সাজিয়েছেন। তিনি বললেন, “আমি পুরোটা জানি না, আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা দরকার। আমি এর একজন প্রত্যক্ষদর্শী ছিলাম, আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। মুখ্যমন্ত্রী যে বারামনিকে তাকে চড় মারতে গিয়েছিলেন তা বলা ভুল, তিনি কেবল সতর্ক করে দিয়েছিলেন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?