শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৩ জুলাই ২০২৫ ১৪ : ২৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: দেশের অন্যতম নামী তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের অফিসে ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। কর্মস্থলের ভিতরেই সহকর্মী মহিলাদের গোপনে ভিডিও তুলে দিনের পর দিন যৌন বিকৃতি চরিতার্থ করছিল এক যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিস্মিত আইটি মহল থেকে শুরু করে গোটা দেশ।
অভিযুক্তের নাম স্বপ্নিল নাগেশ মালি। বয়স আনুমানিক ৩০। মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার বাসিন্দা মালি সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে তিন মাস আগে ইনফোসিসের বেঙ্গালুরু অফিসে টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজে যোগ দিয়েছিল। কিন্তু, সংস্থার হেলিক্স ইউনিটে কর্মরত এই যুবক যে এতখানি নোংরামির আশ্রয় নিয়েছিল, তা কল্পনা করতেও অস্বস্তি হচ্ছে সহকর্মীদের।
গত ৩০ জুন এক মহিলা কর্মী অফিসের টয়লেটে থাকা অবস্থায় আচমকাই টের পান, পাশের চেম্বার থেকে কেউ গোপনে তাঁকে ভিডিও করছে। সন্দেহ হওয়ায় বেরিয়ে এসে হাতেনাতে ধরে ফেলেন মালিকে। জানা যায়, অভিযুক্ত ওই সময় টয়লেটের পাশের চেম্বারে গিয়ে কোমোডের উপর উঠে গোপনে ভিডিও তুলছিল। শুধু তাই নয়, তাঁর ফোন ঘেঁটে আরও একাধিক আপত্তিকর ভিডিওর খোঁজ মেলে, যেগুলি আরও দুই মহিলা সহকর্মীর বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ঘটনার পর তড়িঘড়ি কোম্পানির এইচআর বিভাগ মালিকে আটক করে। প্রথমে সে ক্ষমা চেয়ে ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট করার চেষ্টা করে। কিন্তু সংস্থার সিকিউরিটি টিম আগে থেকেই একাধিক স্ক্রিনশট সংরক্ষণ করেছিল। পরে ভুক্তভোগী মহিলা ইলেকট্রনিক সিটি থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, জেরার সময় অভিযুক্ত স্বীকার করেছে যে, এই ধরনের ভিডিও দেখে সে "যৌন তৃপ্তি" পেত। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৭৭ নম্বর ধারা (voyeurism) অনুযায়ী মামলাও রুজু হয়েছে। এই ঘটনায় ইনফোসিস কর্তৃপক্ষ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে এবং জানিয়েছে, অফিসে মহিলাদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে, এক অভিজাত সংস্থার অন্দরেই এমন কাণ্ড—সেই প্রশ্ন তুলে দিল তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থা ও কর্মসংস্কৃতি নিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?