বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৩ জুলাই ২০২৫ ১৪ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফক্সকন টেকনোলজি গ্রুপ ভারতে তাদের আইফোন কারখানা থেকে প্রায় ৩০০ চীনা ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদকে দেশে ফিরে যেতে বলেছে। ফক্সকনের এই সিদ্ধান্তের ফলে যা অ্যাপলের ভারতে আইফোন উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাকে বাধার সম্মুখীন হতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ভারতে আইফোন প্ল্যান্টগুলিতে নিযুক্ত ফক্সকনের বেশিরভাগ চীনা কর্মীকে দুই মাস আগে দেশে ফিরে যেতে বলা হয়েছিল। এরপর থেকে ৩০০ জনেরও বেশি কর্মী কারখানা ছেড়ে চলে গিয়েছেন। তাইওয়ানের কর্মীরা এখন তাঁদের ফেলে যাওয়া কাজের দেখাশোনা করছেন।
ভারতে তৈরি আইফোনের সিংহভাগই দক্ষিণ ভারতে ফক্সকনের কারখানায় একত্রিত করা হয়। টাটা গ্রুপের ইলেকট্রনিক্স উৎপাদনকারী শাখা সেই কারখানায় প্রধান সরবরাহকারী। প্রসঙ্গত, কয়েক মাস আগেই উইস্ট্রন কর্পোরেশন কিনেছে টাটা এবং পেগাট্রন কর্পোরেশনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে সংস্থা।
এই বিষয়ে ফক্সকন বা অ্যাপল কেউই কোনও বিবৃতি দেয়নি এখনও পর্যন্ত। তবে এই বছরের শুরুতে চীন সরকার মৌখিকভাবে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষগুলিকে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রযুক্তি স্থানান্তর এবং সরঞ্জাম রপ্তানি বন্ধ করার কথা জানিয়েছিল। এর উদ্দেশ্য ছিল বিদেশি সংস্থাগুলি যাতে অন্য কোনও দেশে তাদের উৎপাদন কারখানা সরিয়ে নিয়ে যেতে না পারে।
কয়েকদিন আগেই অ্যাপলের সিইও টিম কুক চীনা কর্মীদের প্রশংসা করেছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, দক্ষ কর্মীদের জন্য চীনে কারখানা স্থাপন করেছিল অ্যাপল। কিন্তু, ভারতের কারখানা থেকে চীনা কর্মীদের সরিয়ে দেওয়ার ফলে এ দেশে আইফোন উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে।
ফক্সকন এই পদক্ষেপ এমন সময়ে করেছে যখন অ্যাপল পরের বছর থেকেই আমেরিকায় বিক্রি হওয়া আইফোন ভারতে অ্যাসেম্বল করার সিদ্ধান্ত নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের কোনও স্মার্টফোন উৎপাদন হয় না। তাদের বেশিরভাগ আইফোন চীনে তৈরি হয়। ভারতের কারখানাগুলি থেকে প্রতি বছর প্রায় ৪ কোটি ইউনিট উৎপাদিত হয় যা অ্যাপলের বার্ষিক উৎপাদনের প্রায় ১৫%।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?