রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Chinese Coffee made of pork intestine goes viral

লাইফস্টাইল | শূকরের নাড়িভুঁড়ি মিশিয়ে দেওয়া হচ্ছে কফিতে! চীনে তৈরি সেই কফিই বিকোচ্ছে হু হু করে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৩ জুলাই ২০২৫ ১২ : ০৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: নাম হোক বা বদনাম, নানান বৈচিত্রপূর্ণ খাবারের জন্য মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে চীন। বিশেষ করে বিভিন্ন ধরনের পশুপাখির মাংস খাওয়ার ব্যাপারে চীন অনেক দেশের থেকেই আলাদা। এবার তেমনই এক অদ্ভুত চীনা খাবার শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বের খাদ্যরসিকদের মধ্যে। খাবারটি এক বিশেষ ধরনের কফি। কফিটি পাওয়া যাচ্ছে চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানগিউ শহরে।

এ কফি যে সে কফি নয়, কফিটির মূল উপাদান শূকরের নাড়িভুঁড়ি। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, এই কফিতে লাতে ফ্লেভারের মধ্যে মিশিয়ে দেওয়া হয় শূকরের অন্ত্র বা ইন্টেস্টাইন। গ্রাহকের পছন্দ অনুযায়ী অল্প, মাঝারি কিংবা স্ট্রং, এই তিন রকম স্বাদে পাওয়া যায় কফি। যাঁদের শূকরের নাড়িভুঁড়ির গন্ধ বেশি ভাল লাগে তাঁরা চাইলেই বাড়িয়ে দেওয়া হয় সেগুলির পরিমাণ। এক কাপ কফির দাম ৩২ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫০ টাকার মতো।

রেস্তোরাঁর মালিক ঝং ইউচি জানিয়েছেন, শূকরের অন্ত্র জিয়ানগিউ অঞ্চলের একটি জনপ্রিয় খাবার। সেখান থেকেই কফিতে সেগুলি মিশিয়ে নতুন এক ধরনের ফ্লেভার তৈরির কথা মাথায় আসে তাঁর। যেমন ভাবা তেমন কাজ। প্রাথমিক ভাবে এক কাপ কফিতে ছয় গ্রাম শূকরের অন্ত্র মেশানো শুরু করেন তিনি। তাঁর ইচ্ছে এই কফির মাধ্যমেই নিজের শহরের ঐতিহ্যের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। ইউচি জানিয়েছেন, কফির কথা সমাজমাধ্যমে ভাইরাল হতেই উপচে পড়ছে গ্রাহক। হাজার হাজার মানুষ এই নতুন স্বাদের কফি চেখে দেখতে আগ্রহী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া