শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ জুলাই ২০২৫ ০৯ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যেই ফের বড় সিদ্ধান্ত। মঙ্গলবার থেকে ধীরে ধীরে ভারতে যেসব পাক তারকা, চ্যানেলগুলির অ্যাকাউন্ট পুনরায় দেখা যাচ্ছিল, সেগুলি আবার এ দেশে ব্যানড।
বুধবার, বেশ কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্টের দেখা মেলার পর, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি জরুরি আবেদন জানায়। তাতে বলা হয়, ভারতে সমস্ত পাকিস্তানি নাগরিক, শিল্পী, প্রভাবশালী এবং বিনোদন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং মিডিয়া চ্যানেলগুলিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার দাবি জানাচ্ছে ওই সংস্থা।
তাদের দাবি, পাক তারকা, সেখানকার চ্যানেল ভারতে পুনরায় দেখা যাওয়ার অর্থ, দেশের শহিদ সৈন্যদের আত্মত্যাগের প্রতি অপমান এবং পাকিস্তানের সন্ত্রাসী হামলায় প্রিয়জনকে হারিয়েছেন এমন প্রতিটি ভারতীয়ের আবেগের উপর প্রবল আঘাত।
PRESS RELEASE
— All Indian Cine Workers Association (@AICWAOfficial) July 2, 2025
Date: 2nd July 2025
From: All Indian Cine Workers Association (AICWA)
Subject: Urgent Appeal to Honourable Prime Minister Shri Narendra Modi Ji Regarding the Reappearance of Pakistani Artists’ Social Media & Channels in India – AICWA Demands Immediate and… pic.twitter.com/YQf0d6wZRz
তিন দাবি জানিয়েছিল ওই সংস্থা-
১। সমস্ত পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মিডিয়া চ্যানেলগুলিকে অবিলম্বে দেশব্যাপী ডিজিটাল ব্ল্যাকআউট করতে হবে।
২। ভারতীয় মিডিয়া, OTT প্ল্যাটফর্ম এবং বিজ্ঞাপনে পাকিস্তানি নাগরিকরা যেখানে জড়িত, ভবিষ্যতের সমস্ত সহযোগিতা বা প্রচার নিষিদ্ধ করা হোক ভারতে।
৩। ভারতীয় সশস্ত্র বাহিনী এবং শহিদদের পরিবারের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে পাকিস্তানের সঙ্গে পাকাপাকিভাবে সংস্কৃতি সহযোগিতা বন্ধ করবে ভারত।
ভুল তথ্য ছড়ানো এবং ভারতের অপারেশন সিন্দুর নিয়ে নানা নেতিবাচক, ভুয়ো আলোচনার কারণে ভারতে পাকিস্তানি অভিনেতা এবং সেলিব্রিটিদের বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যেই বেশকিছু পুনরায় দেখা যাচ্ছিল বুধবারে। তবে সমস্ত অ্যাকাউন্ট নয়, কেবল কয়েকটি অ্যাকাউন্টেরব উপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজ এবং দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্সের মতো প্রধান সংবাদ চ্যানেল, এছাড়াও, ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজাম্মিল শাহ, ক্রিকেটার শোয়েব আখতার এবং ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের বেশ কয়েকটি স্বাধীন ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছিল। হানিয়া আমির, মাওরাহ হোসেন, ফাওয়াদ খান, আলী জাফর-সহ একাধিক তারকার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল।
বুধবার আহাদ রাজা মীর, যুমনা জাইদি, আবিদা পারভীন, দ্যানিশ তৈমুর, দানানীর মুবিন, মাওরাহ হোসেন-সহ একাধিক পার-ড্রামা তারকাদের অ্যাকাউন্ট পুনরায় দেখা যাচ্ছিল ভারতে। শোয়েব আখতার, আরজু কাজমি এবং আসমা শিরাজি-র ইউটিউব চ্যানেলও পুনরায় দেখা যাচ্ছিল। সেগুলিকে পুনায় ব্যানড করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?