শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০২ জুলাই ২০২৫ ১৮ : ৩৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারতের হাতে আসছে বিরাট এক অস্ত্র। সীমান্তপারের সন্ত্রাস রুখতে ভারতের হাতে এবার আসবে অ্যাপাচে হেলিকপ্টার। এটি আসেত দেরি হয়েছে প্রায় ১৫ মাস। তবে প্রথম দফায় যে কটি হেলিকপ্টার আসার কথা ছিল সেগুলি সবই প্রায় চলে আসবে ভারতের হাতে।
এই হেলিকপ্টার আসার পর ভারতীয় সেনাবাহিনী যে বাড়তি বল পাবে সেকথা বলাই যায়। ২০২০ সালে আমেরিকার সঙ্গে এই হেলিকপ্টার নিয়ে একটি চুক্তি করেছিল ভারত। সেখানে ৬০০ মিলিয়ন ডলার টাকার রফাও হয়েছিল। ২০২৪ সালের মে-জুন মাসেই ৬ টি অ্যাপাচে হেলিকপ্টার আসার কথা ছিল। তবে সেটি কোনও কারণে দেরি হয়।
তবে ইন্ডিয়া টুডের খবর অনুসারে চলতি মাসেই ভারতের হাতে আসতে চলেছে এই উন্নত যুদ্ধের হেলিকপ্টারটি। মার্কিন সেনার সঙ্গে যে কথা হয়েছে তেমনভাবেই ভারতের হাতে ৬ টি অ্যাপাচে হেলিকপ্টার আসবে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কয়েকটি প্রযুক্তিগত কারণে এই হেলিকপ্টারগুলি আসতে খানিকটা সময় লেগেছিল। তবে আগামী সপ্তাহেই প্রথম দফার হেলিকপ্টার পেতে চলেছে ভারত। চলতি বছরের শেষে দ্বিতীয় দফার হেলিকপ্টারও পাবে ভারতীয় সেনাবাহিনী।
মনে করা হচ্ছে দেশের পশ্চিমভাগের সীমান্ত সুরক্ষার দিকে এই অ্যাপাচে হেলিকপ্টার বিরাট কার্যকরী ভূমিকা নেবে। এই হেলিকপ্টার হাতে এলে সীমান্ত পারে ভারত আরও শক্তিশালী হবে বলেই সকলে মনে করছেন। ভারতের অস্ত্রের ঝুলিতে এটি একটি বিরাট দিক বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।
অ্যাপাচে হেলিকপ্টার হল একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এটি একটি দ্বি-ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার, যা ১৯৮৪ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এই হেলিকপ্টারটি ট্যাঙ্ক বিধ্বংসী এবং স্থল লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য বিশেষভাবে পরিচিত। ভারতীয় বিমান বাহিনীও এই হেলিকপ্টার ব্যবহার করে এবং এটিকে "ট্যাঙ্ক ইন দ্য এয়ার" বলা হয়।
অ্যাপাচে হেলিকপ্টার, বিশেষ করে AH-64E মডেলটি, বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টি-রোল কমব্যাট হেলিকপ্টারগুলির মধ্যে একটি। এটি ভারী সাঁজোয়া যান, বাঙ্কার এবং অন্যান্য স্থল লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।
ভারতীয় সেনাবাহিনীও তাদের ক্ষমতা বাড়ানোর জন্য এই উন্নত কমব্যাট হেলিকপ্টারগুলি চেয়েছিল। অ্যাপাচে হেলিকপ্টারে অত্যাধুনিক সেন্সর এবং অস্ত্রশস্ত্র রয়েছে, যা এটিকে দিনের বেলা এবং রাতের বেলায় উভয় সময়েই কার্যকর করে তোলে। এর মধ্যে একটি রাডার সিস্টেমও রয়েছে যা লক্ষ্যবস্তু সনাক্ত করতে সহায়তা করে। অ্যাপাচে হেলিকপ্টার তার উন্নত প্রযুক্তির কারণে যুদ্ধের ময়দানে খুব কার্যকরী একটি হেলিকপ্টার। এটি শত্রুপক্ষের জন্য একটি বড় হুমকি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?