শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ জুলাই ২০২৫ ১৭ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: এখন থেকে ব্যস্ত সময়ে প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি! এমনটাই বলছে সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা। ওলা, উবার, ইনড্রাইভ এবং ব়্যাপিডোর মতো ক্যাব সংস্থাগুলি ব্যস্ত সময়ে বেশি ভাড়া নিতে পারবে কি না সে বিষয়ে সরকার একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
আগে অ্যাপ ক্যাব সংস্থাগুলি ব্যস্ত সময়ে মূল ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করতে পারত। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী তারা ব্যস্ত সময়ে মূল ভাড়ার দ্বিগুণ পর্যন্ত ভাড়া নিতে পারবে। একই সঙ্গে কম ব্যস্ত সময়ে তারা মূল ভাড়ার ৫০ শতাংশের নীচে ভাড়া কমাতে পারবে না। চাহিদা কম থাকা সত্ত্বেও চালকরা যাতে ন্যায্য পরিমাণ আয় করতে পারেন তা নিশ্চিত করার জন্য এটি করা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। কোনও নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে, তা নির্ধারণ করবে রাজ্য সরকার। তবে সময়বিশেষে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকেও।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে তিন মাসের মধ্যে এই নিয়মগুলি কার্যকর করতে বলেছে। লক্ষ্য, উচ্চ চাহিদার সময়ে যাত্রীদের উপর বোঝা কমানো এবং একই সঙ্গে অযৌক্তিক প্রতিযোগিতা তৈরি করে এমন ছাড় দেওয়া থেকে সংস্থাগুলিকে বিরত রাখা।
রাইড ক্যান্সেল করা হলে সরকার চালক এবং যাত্রী উভয়ের জন্যই স্পষ্ট নিয়ম চালু করেছে। যদি কোনও চালক অ্যাপের মাধ্যমে কোনও রাইড গ্রহণ করেন কিন্তু পরে কোনও বৈধ কারণ ছাড়াই তা বাতিল করেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ অথবা ১০০ টাকা (যেটি কম হয়) জরিমানা করা হবে। এই জরিমানা চালক এবং সংস্থার মধ্যে ভাগ করে নেওয়া হবে। অন্যদিকে, কোনও ব্যবহারকারী যদি বুকিংয়ের পর বৈধ কারণ ছাড়াই ‘রাইড’ বাতিল করেন, তা হলে তাঁকে সর্বাধিক ১০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।
নতুন নিয়মের আওতায় বাইক ট্যাক্সিও থাকবে। প্রতিটি রাজ্য সরকারের দায়িত্ব মূল ভাড়া নির্ধারণ করা। যদি কোনও রাজ্য এখনও মূল ভাড়া নির্ধারণ না করে, তাহলে ক্যাব সংস্থাকে অবশ্যই একটি ভাড়া নির্ধারণ করতে হবে এবং রাজ্য সরকারকে তা জানাতে হবে। এই পরিবর্তনগুলির লক্ষ্য হল ভাড়া ন্যায্য করা এবং পরিষেবাগুলিকে চালক এবং আরোহী উভয়ের জন্য আরও নির্ভরযোগ্য করে তোলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?