শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০২ জুলাই ২০২৫ ১৭ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্বামীর মৃত্যুর পর সম্পত্তি হাতানোর ছক। শ্বশুর, ভাসুরের সঙ্গে একযোগে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল গৃহবধূ। তাতেও বিশেষ লাভ হয়নি। 'পথের কাঁটা' ছিলেন শাশুড়ি। শেষমেশ তাঁকে খুন করাল বধূ। তদন্তে নেমে শিউরে উঠেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৪ জুন। উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৬০ বছরের সুশীলা দেবীর মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে সকলেই ভেবেছিলেন, বাড়িতে চুরি করতে ঢুকে, বৃদ্ধাকে খুন করে চোর পালিয়েছে। কিন্তু সেদিন থেকেই সুশীলার গৃহবধূ পূজা যাতব নিখোঁজ ছিল। তখনই পুলিশের সন্দেহ হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পূজার পরিকল্পনা ছিল সুশীলার ১৮ বিঘা জমি বিক্রি করে গোয়ালিয়রে স্থায়ীভাবে থাকবেন। ওই ১৮ বিঘা জমি তাঁর মৃত স্বামীর নামে লেখা ছিল। সেই জমির ভাগ পূজাকে দিতে চেয়েছিলেন তার শ্বশুর ও ভাসুর। শুধুমাত্র সুশীলার আপত্তি ছিল। এই জমি হাতানোর জন্যেই 'পথের কাঁটা' শাশুড়িকে খুনের পরিকল্পনা করে পূজা। এর জন্য বোন ও বোনের স্বামীর সাহায্য নেয় সে।
২৪ জুন রাতে ১২৫ কিমি পথ অতিক্রম করে ঝাঁসিতে সুশীলার বাড়িতে পৌঁছয় পূজার বোন ও তার স্বামী। ফাঁকা বাড়িতে সুশীলাকে বিষ খাইয়ে, শ্বাসরোধ করে খুন করে তারা। এরপর ঘর থেকে আট লক্ষ টাকা মূল্যের সোনার গয়না চুরি করে পালিয়ে যায়। দিন কয়েক পরেই পূজা, তার বোন ও স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়। পুলিশ জানতে পারে, এর আগে পূজা একাধিক বিয়ে, লিভ ইন সম্পর্ক এবং ক্রিমিনাল কেসে জড়িত ছিল। প্রথম বিয়ে ভাঙার সময়েই দ্বিতীয় স্বামীর সঙ্গে আলাপ হয় পূজার। দ্বিতীয় স্বামী পথ দুর্ঘটনায় মারা যান। এরপর দ্বিতীয় স্বামীর দাদার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। পরিবারে অশান্তি করে ভাসুরের সঙ্গে লিভ ইন সম্পর্ক শুরু করে।
কিন্তু স্বামীর সম্পত্তি পাওয়ার জন্য মুখিয়ে ছিল সে। তখন শ্বশুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পূজার। দু'জনকে একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন পরিবারের সদস্যরা। এদিকে ভাসুরের সঙ্গেও পূজার সম্পর্কের অবনতি হয়। দুই তরফে সমস্যা হতেই, শাশুড়িকে খুন করে সম্পত্তি হাতানোর চেষ্টা করে সে। শাশুড়িকে খুন করেও শেষরক্ষা হল না। খুনের দিন কয়েকের মধ্যে পুলিশের তদন্তে চমকে গেছেন স্থানীয়রা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?