মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ জুলাই ২০২৫ ১৬ : ৪৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দশ বছর আগে ২০১৫ সালে চিৎপুরে এক বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছিল সঞ্জয় সেন নামক এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সেই মামলায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। তিনিই সেই বিচারক, যিনি আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছিলেন।
২০১৫ সালের ১৬ জুলাই দুপুর ২টো নাগাদ স্থানীয় পুলিশ খবর পেয়ে চিৎপুরের ইন্দ্রলোক হাউজিং এস্টেট, ফেজ-১, রানী দেবেন্দ্র বালা রোড, একটি ফ্ল্যাটে পৌঁছয়। ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল এবং ভিতর থেকে দুর্গন্ধ বার হচ্ছিল। দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ দেখতে পায় দুই বৃদ্ধ প্রাণ গোবিন্দ দাস (৭৭) এবং তাঁর স্ত্রী রেণুকা দাস (৭৭) আলাদা আলাদা ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। উভয়ের দেহে গভীর আঘাতের চিহ্ন মিলেছিল। তদন্তে পুলিশ জানতে পারে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার খোয়া গিয়েছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় উভয় মৃতের মৃত্যু হয়েছে ‘আঘাতজনিত কারণে’।
তদন্তে নেমে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সঞ্জয় সেন নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁকে জেরা করে নন্দীগ্রামের একটি গোপন আস্তানা থেকে লুঠ হওয়া সোনার গয়না এবং এক লক্ষ ৮৭ হাজার টাকা নগদ উদ্ধার করে পুলিশ। সঞ্জয়ের বাড়ির কাছের একটি পুকুর থেকে হদিশ মেলে খুনে ব্যবহৃত লোহার পাইপ এবং রক্তাক্ত পোশাকের।
তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এই মামলার বিচার চলে সালদা প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। বিচার চলাকালীন ৩০ জন সাক্ষীকে আদালতে পেশ করা হয়েছিল। গত দশ বছর ধরে চলছিল বিচারপ্রক্রিয়া। মঙ্গলবার ১ জুলাই শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। বুধবার ২ জুলাই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেন বিচারক।
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তেরও নাম ছিল সঞ্জয়। তবে সে ছিল সঞ্জয় রায়। আরজি করের ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক অনির্বাণ। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছিলেন তিনি। এ বার আরও এক সঞ্জয়কে সাজা দিলেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?