মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০২ জুলাই ২০২৫ ১৬ : ১৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: খুড়তুতো, পিসতুতো, বা মামাতো ভাই-বোন। সম্পর্ক যাই হোক না কেন, ভাই-বোনের মধ্যে প্রেম, বিয়ে হতেই পারে। তুতো ভাই-বোনের বিয়ের রীতি রয়েছে পাকিস্তানে। এখনও ভাই-বোনের রোমান্টিক সম্পর্ক, বিয়ে ধুমধাম করে উদযাপন করা হয় পাকিস্তানের বহু জায়গায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্ন ইন ব্র্যাডফোর্ডের সমীক্ষা অনুযায়ী, যুক্তরাজ্যে বসবাসকারী ৩৭ শতাংশ পাকিস্তানি ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তুতো-ভাইবোনের মধ্যে বিয়ের চল যুক্তরাজ্যে এসেও বদলায়নি। এদিকে মাত্র এক শতাংশের কম ব্রিটিশ দম্পতি সম্পর্কে তুতো ভাই-বোন। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের সাড়ে ১৩ হাজার পরিবারের স্বাস্থ্যের পরীক্ষানিরীক্ষা চলাকালীন এমন তথ্য প্রকাশ্যে আসে।
গবেষণায় জানা গেছে, খুব ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ের পরম্পরা উদযাপন করা হলেও, বংশানুক্রমিক রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা। দু'জনের মধ্যে একজনের কোনও বংশানুক্রমিক রোগ থাকলে, তুতো ভাই অথবা বোনকে বিয়ে করলে, সন্তানের মধ্যে সেই রোগ ছড়িয়ে পড়ে। দু'জনের জিনগত ত্রুটি শিশুটির মধ্যেও ছড়ায়। বিশেষত হার্টের সমস্যা দেখা যায় শিশুটির মধ্যে।
তবে উত্তর ভারতে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ের পরম্পরা নেই। তুতো ভাই-বোনের বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকী এক গোত্রের মধ্যেও বিয়ে দেওয়া হয় না। অন্যদিকে দক্ষিণ ভারতে ঘনিষ্ঠ আত্মীয়রাও বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকে তুতো ভাই-বোনের পাশাপাশি মাম-ভাগ্নীর মধ্যেও বিয়ের চল রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?