মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ জুলাই ২০২৫ ১৫ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তাঁর বাগদত্তা লরেন সাঞ্চেজ কয়েকদিন আগে ভেনিসের বিলাসবহুল আমান ভেনিস রিসোর্টে তিন দিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বেজোস-লরেনের 'শতাব্দীর সেরা বিয়ে'তে সমাজের বিভিন্ন স্তরের প্রায় ২৫০ জন ভিআইপি অতিথি উপস্থিত ছিলেন। ব্যয় হয়েছিল ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৫৪৮ কোটি টাকা)।
লরেনের সঙ্গে বেজোসের এটি তৃতীয় বিয়ে। ২০১৯ সালে দ্বিতীয় স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বিচ্ছেদ হয় বেজোসের। যার ফলে ম্যাকেঞ্জি বিশ্বের অন্যতম ধনী মহিলা হয়ে ওঠেন। এই বিবাহবিচ্ছেদের জন্য কত খোরপোশ দিতে হয়েছিল অ্যামাজনের কর্তাকে?
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেজোস বিবাহবিচ্ছেদের চুক্তির অংশ হিসেবে অ্যামাজনের চার শতাংশ শেয়ার ম্যাকেঞ্জিকে হস্তান্তর করেছিলেন। সেই সময় এই শেয়ারগুলির মূল্য ছিল আনুমানিক ৩৬.৫ বিলিয়ন ডলার (২.৫২ লক্ষ কোটি টাকা)। যা ম্যাকেঞ্জিকে রাতারাতি কোটিপতি এবং বিশ্বের অন্যতম ধনী মহিলা বানিয়েছিল।
বেজোস-ম্যাকেঞ্জি বিবাহবিচ্ছেদকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ হিসেবে বিবেচনা করা হয়। অ্যামাজনের প্রতিষ্ঠাতার প্রদত্ত অর্থের পরিমাণ কিছু ছোট দেশের জিডিপির অর্ধেকের সমান। বিচ্ছেদের আগে স্কট এবং বেজোস ২৫ বছর একসঙ্গে ছিলেন।
ম্যাকেঞ্জি একজন আমেরিকান ঔপন্যাসিক, সমাজসেবী এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের প্রাক্তন স্ত্রী। ১ জুলাই ২০২৫ তারিখের হিসাব অনুযায়ী বেজোস ২৩৩.৪ বিলিয়ন ডলারের মোট সম্পদের মালিক, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।
স্কটের বেশিরভাগ সম্পদই অ্যামাজনের সেই শেয়ার থেকে এসেছে যা তিনি বেজোসের সঙ্গে বিচ্ছেদের সময় পেয়েছিলেন। বছরের পর বছর ধরে দাতব্য কাজে প্রচুর দান করার পরেও তাঁর মোট সম্পদের পরিমাণ ৩১.৭ বিলিয়ন ডলার। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকা অনুসারে, ম্যাকেঞ্জি বর্তমানে বিশ্বের ৬১তম ধনী ব্যক্তি।
২০২৩ সালে ফোর্বস স্কটকে বিশ্বের ১০০ জন সবচেয়ে ক্ষমতাশালী নারীর তালিকায় স্থান দেয়। তার আগে ২০২০ সালে টাইমস-এর ১০০ জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?