শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোভিড-১৯ ভ্যাকসিনের ফলেই কি দেশে বৃদ্ধি পাচ্ছে হার্ট অ্যাটাকের সংখ্যা? কী বলছে আইসিএমআর এবং এইমস

AD | ০২ জুলাই ২০২৫ ১৪ : ২৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছিলেন, রাজ্যে হৃদরোগের ঘটনা বেড়ে যাওয়ার নেপথ্যে কোভিড ভ্যাকসিন দায়ী হতে পারে। এরপরেই বুধবার একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, তরুণদের মধ্যে কোভিড-১৯ টিকা এবং হার্ট অ্যাটাকের মধ্যে কোনও যোগসূত্র নেই।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং AIIMS দ্বারা পরিচালিত বিস্তৃত গবেষণায় চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে যে কোভিড-১৯-এর পরে প্রাপ্তবয়স্কদের মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিন এবং আকস্মিক অকাল মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র নেই। গবেষণায় ভারতীয়দের জীবনধারা এবং পূর্ববর্তী কোনও স্বাস্থ্য অবস্থাকে মৃত্যুর মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

আইসিএমআর এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) আকস্মিক মৃত্যুর কারণগুলি বোঝার জন্য একসঙ্গে কাজ করেছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী ভারতীয়রা কেন হঠাৎ এই রোগে আক্রান্ত হচ্ছেন তা খতিয়ে দেখাই লক্ষ্য ছিল। এই গবেষণাটি ২০২৩ সালের মে মাস থেকে আগস্ট পর্যন্ত ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি টারশিয়ারি কেয়ার হাসপাতালে করা হয়েছিল।

এই গবেষণাটি এমন ব্যক্তিদের উপর করা হয়েছিল যারা নিজেরে সুস্থ বলে মনে করেছিলেন কিন্তু অক্টোবর ২০২১ থেকে মার্চ ২০২৩-এর মধ্যে হঠাৎ মারা গিয়েছেন। অনুসন্ধানে দেখা গিয়েছে, কোভিড-১৯ টিকা তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করছে না। গবেষণায় বলা হয়েছে, "হঠাৎ হৃদরোগে মৃত্যু বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে জেনেটিক্স, জীবনধারা, পূর্বের কোনও স্বাস্থ্য অবস্থা এবং কোভিড-পরবর্তী জটিলতা।"

সারা দেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা আচমকা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে ৪০ এবং ৫০ বছর বয়সের মধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত সপ্তাহে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা। প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানান কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর। এর আগে অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (৪০), গায়ক কেকে (৫৩), অভিনেতা পুনীত রাজকুমার (৪৬), চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশল (৫০) এবং কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন।

গত মঙ্গলবার সিদ্দারামাইয়া রাজ্যে তরুণদের মধ্যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পিছনে কোভিড-১৯ টিকার তাড়াহুড়ো অনুমোদন এবং বিতরণের কারণ হতে পারে বলে মন্তব্য করেছিলেন। সিদ্দারামাইয়া প্রতিবেদন তুলে ধরেছিলেন যেখানে বলা হয়েছিল, গত মাসে শুধুমাত্র কর্নাটকের হাসান জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ২০ জন মারা গেছেন। তিনি কোভিড-১৯ টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলি অধ্যয়নের জন্য একটি প্যানেল গঠনেরও দাবি করেছিলেন। এর ঠিক একদিন পরেই গবেষণার ফলাফল প্রকাশ করা হল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া