শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুটি ইঞ্জিন একসঙ্গে বন্ধ? কোন দিকে এগিয়ে চলছে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত

Sumit | ০২ জুলাই ২০২৫ ১৩ : ২৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পিছনে প্রধান কারণ কী ছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। এই ঘটনার একেবারে আসল তথ্যে যাওয়ার জন্য চলছে জোর চেষ্টা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে বিমানটি দুর্ঘটনার পড়েছিল এবং শেষবার পাইলটের মুখ থেকে যে কথা বের হয়েছিল তাতে বিমানের টেকনিক্যাল ফল্টের বিষয়টি অনেক বেশি করে সকলের নজরে আসছে।


এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত সমস্ত কথাই অনুমান করা হচ্ছে। তবে সঠিক তথ্য এখনও তাদের হাতে আসেনি। এই বিষয়টি নিয়ে অন্যরা যে হাত গুটিয়ে বসে নেই তা তাদের কাজ থেকেই স্পষ্ট হয়েছে।


আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAO-র নির্দেশিকা অনুসারে, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে হয়। গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। কিন্তু ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যে একটি মেডিক্যাল কলেজের হস্টেল ভবনের উপরে ভেঙে পড়েছিল বিমানটি।


গত মাসে, অসামরিক বিমান পরিবহণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহন জানিয়েছিলেন, তদন্তের সময়ে অন্তর্ঘাত-সহ দুর্ঘটনার সম্ভাব্য সকল কারণ বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছিলেন, বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।


মুরলীধর মোহন বলেছিলেন, দু’টি ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে, এমনটা কখনও ঘটেনি। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে, আমরা নিশ্চিত হতে পারব যে ইঞ্জিনের কোনও সমস্যা ছিল নাকি জ্বালানি সরবরাহের সমস্যা ছিল।’


প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার দুই মাসের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন সামনে আসবে বলে আশা করা হচ্ছে। আপাতত সকলে তাকিয়ে আছেন প্রাথমিক তদন্ত প্রতিবেদনের দিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া