শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এত ঠেলাঠেলি কেন! ভিড় কামরায় শুরু ঝগড়া, একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি, দুই তরুণীর কীর্তি ভাইরাল

Pallabi Ghosh | ০২ জুলাই ২০২৫ ১৩ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কথা কাটাকাটি থেকে সামান্য হাতাহাতি, ব্যস্ত সময়ের ভিড় ট্রেনের কামরায় এ নিত্যদিনের ঘটনা। তবে কখনও কখনও যাত্রীরা এমন মারপিট করেন, যা আশেপাশের সকলে চমকে তো দেয়ই, এমনকী নেটিজেনরাও দেখে অবাক হয়ে যান। কোনও কিছুই আজকাল আর এক শহরের মধ্যে আবদ্ধ থাকে না। ভিড় কামরায় সেই হাতাহাতির মুহূর্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও। 

 

সম্প্রতি মুম্বইয়ে লোকাল ট্রেনে এমন এক ঘটনা ঘটেছে। সকালবেলায় অফিস টাইমে মহিলা কামরায় তুমুল ভিড় হয়েছিল। সেই ভিড় কামরার মধ্যে হাতাহাতিতে জড়ান দুই তরুণী। সামান্য বচসা থেকেই যা এমন পর্যায়ে পৌঁছয়, ট্রেনের বাকি যাত্রীরাও চমকে ওঠেন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রেনটি ডম্বিভলি থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনালে যাচ্ছিল। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে সাড়ে আটটা নাগাদ ডম্বিভলি স্টেশন পার করার পরেই ঘটনাটি ঘটে। অফিস টাইমে ট্রেনে ব্যাপক ভিড় ছিল। তিল ধারণের জায়গা ছিল না। তাও যাত্রীদের ঠাসাঠাসি ভিড়ে মারপিট করেন দুই তরুণী। 

 

ভিড় ট্রেনের মধ্যে ঝাঁকুনিতে সামান্য ঠেলাঠেলি হয়। যা থেকে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়। এরপর একে অপরের প্রথমে চড় মারেন। তারপর কিল, ঘুষি এবং সবশেষে চুলের মুঠি ধরে টানাটানি করেন। বাকিরা থামানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। অবশেষে মহিলা রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। কয়েক লক্ষ মানুষ দেখেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া