বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০২ জুলাই ২০২৫ ১২ : ৫৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মধ্যবিত্তদের ক্ষেত্রে বিরাট স্বস্তি হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি জিনিসের ওপর থেকে জিওএসটি কমাতে চলেছে। সেগুলি দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসগুলির মধ্যেই থাকবে বলেই খবর মিলেছে।
যে খবর পাওয়া গিয়েছে সেখান থেকে মনে করা হচ্ছে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের থেকে জিএসটি ১২ শতাংশ থেকে ৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। আবার সমস্ত জিনিসের ওপর থেকে একেবারে ১২ শতাংশ হারে জিএসটি কমিয়ে দেওয়া হতে পারে বলেও খবর মিলেছে। এই তালিকায় ঘি, সাবান এবং স্ন্যাক্স জাতীয় খাবার বেশি নজরে রয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে। তবে বাকি দ্রব্যগুলি থেকেও কমতে পারে জিএসটি।
বর্তমানে প্রতিটি সামগ্রীর ওপর ১২ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। সেখানে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপরেই এই দাম নেওয়া হয়ে থাকে। তবে মধ্যবিত্তের কথা ভেবে কেন্দ্রীয় সরকার এই জিএসটি কমানোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চলেছে।
যদিও এবিষয়ে শেষ সিদ্ধান্ত হবে আসন্ন ৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে। সেদিকেই এখন সকলের নজর রয়েছে। আগামী বছরে বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে। সেদিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার এমন একটি পদক্ষেপ নিতে পারেন বলে অনুমান করছে বিরোধিরা। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর থেকে যদি জিএসটি কমে তাহলে সেখানে অনেকেই আর্থিকভাবে অনেকটা উপকৃত হবেন বলেই মনে করছে দেশের অর্থনীতিবিদরা।
২০১৭ সালের ১লা জুলাই মধ্যরাতে ভারতের অর্থনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই দিনই চালু হয়েছিল বহু প্রতীক্ষিত পণ্য ও পরিষেবা কর বা GST। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে ‘এক দেশ, এক কর’ নীতি বাস্তবায়নের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করেন। জিএসটি চালুর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘‘জিএসটি অর্থনৈতিক ক্ষেত্রকে রূপান্তর করেছে এবং সহজে ব্যবসা করার পরিবেশকে আরও মজবুত করেছে, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির জন্য।’’
জিএসটি-এর ধারণা প্রথমবার সামনে আসে ২০০০ সালে, যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে এই কর সংস্কার নিয়ে আলোচনার জন্য। তবে রাজনৈতিক জটিলতা, রাজ্যগুলির আপত্তি এবং প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে বিষয়টি প্রায় দুই দশক স্থগিত ছিল। ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ধারণা আবারও নতুন করে আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আলোচনার পর ২০১৬ সালে সংসদে ১২২তম সংবিধান সংশোধনী বিল পাস হয়। এই বিলটির মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য উভয়কেই কর আরোপের ক্ষমতা দেওয়া হয়, যা একটি অভিন্ন কর ব্যবস্থার ভিত্তি তৈরি করে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?