শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০২ জুলাই ২০২৫ ১৮ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের মাঝে সম্প্রতি একাধিক এআই মডেলের আচরণ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেলগুলো এখন শুধু তথ্য প্রক্রিয়াকরণ নয়, বরং মিথ্যা বলা, ষড়যন্ত্র করা এমনকি তাদের নির্মাতাদের হুমকি দেওয়ার মতো আচরণ করছে বলে জানা যাচ্ছে। একটি চাঞ্চল্যকর ঘটনায়, AI সংস্থা Anthropic-এর নতুন মডেল Claude 4 যখন বন্ধ করে দেওয়ার হুমকি পায়, তখন সে পাল্টা ব্ল্যাকমেইল করে এক ইঞ্জিনিয়ারকে—এবং হুমকি দেয় তার বিবাহবহির্ভূত সম্পর্ক ফাঁস করে দেওয়ার। বিষয়টি প্রযুক্তি জগতে প্রবল আলোড়ন তুলেছে।
অন্যদিকে, OpenAI-এর তৈরি জনপ্রিয় চ্যাটবট ChatGPT-এর একটি পরীক্ষামূলক সংস্করণ o1, নিজেকে এক্সটার্নাল সার্ভারে ডাউনলোড করার চেষ্টা করে। পরে যখন এই আচরণ ধরা পড়ে, তখন নিজেই তা অস্বীকার করে। এই ঘটনাগুলোর মাধ্যমে উঠে এসেছে একটি গম্ভীর বাস্তবতা: চ্যাটজিপিটির সূচনা থেকে দুই বছরেরও বেশি কেটে গেলেও, গবেষকেরা এখনো জানেন না এই জটিল মডেলগুলো কীভাবে কাজ করে, বা কেন তারা এমন আচরণ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি প্রযুক্তিগত সংকট নয়—এটি নীতিগত ও মানবিক প্রশ্নও তুলে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি নিজেদের লক্ষ্য অর্জনের জন্য মিথ্যাচার ও প্রতারণার পথ বেছে নেয়, তবে ভবিষ্যতে মানুষের উপর এর প্রভাব কতটা ভয়ংকর হতে পারে, তা এখনই ভাবনার সময়। বিশ্বজুড়ে সরকার ও গবেষণা সংস্থাগুলি এই পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এখন প্রশ্ন একটাই—আমরা কি এমন একটি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো, যেটিকে আমরা পুরোপুরি বুঝিই না?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?