শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আমার মা চান আমরা সবাই মারা যাই,তাই আমি এখানে এসেছি', ৮ বছরের শিশুর কাতর আবেদনে গোটা দেশ স্তম্ভিত

AG | ০১ জুলাই ২০২৫ ২২ : ০৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের এক হৃদয়বিদারক দৃশ্যে গোটা দেশ স্তম্ভিত। যশবন্ত নামের এক ৮ বছরের শিশু বাঁচার জন্য কাতর আবেদন জানায়। জেলা কালেক্টর নাগালক্ষ্মীর কাছে তার আবেগঘন আবেদন,'আমার মা চান আমরা সবাই মারা যাই, তাই আমি এখানে এসেছি।' গুন্টুর কালেক্টরেটের এই ঘটনা সম্প্রতি গায়ে শিহরণ জাগায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, যশবন্ত তার পরিবারের আয়ের কথা উল্লেখ করে এক বিশেষ আবেদন জানায়৷ পরিবারের উপার্জনের কথা চিন্তা করে একমাত্র উৎস হিসেবে একটি ছোট টিফিন কার্ট স্থাপনের অনুমতি চায় এই শিশু। যশবন্তের মা আলাবল রাধিকা গুন্টুর শহরের ভেঙ্কটরাও পেটার বাসিন্দা। সূত্র জানা গিয়েছে আগে সরকারি হাসপাতালের কাছে একটি টিফিন কার্ট চালাতেন। পরবর্তীতে রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালীন বিকল্প জায়গা না দিয়েই গাড়িটি সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ তাঁর। 

পৌরসভায় বারবার আবেদন করার পরও রাধিকা অন্য কোথাও তাঁর গাড়ি রাখার অনুমতি পাননি। যশবন্ত কালেক্টরকে জানায়, কর্তৃপক্ষ তাদের গাড়ি একটি খালে ফেলে দিয়েছে। এর ফলে তার পরিবার মারাত্মক আর্থিক সংকটে ভুগছে। সে আরও জানায় পরিস্থিতির চাপে অসহায়তায় এবং দিনের পর দিন হতাশায় ভুগতে ভুগতে তার মা একসময় তার এবং নিজের জীবন শেষ করার কথা ভেবেছিলেন। 

হৃদরোগে ভুগছেন যশবন্ত। শিশুর একমাত্র কাতর আবেদন তারা বাঁচতে চায়। অনুনয় করে বলে তাদের কার্ট ফিরিয়ে দিতে৷ শিশুর এই দাবিতে কালেক্টর নাগালক্ষ্মী আবেদনটি গ্রহণ করেন। অবিলম্বে পৌর কর্পোরেশনের কাছে এই সমস্যা সমাধান করার নির্দেশ দেন। পরিবারকে জীবিকা নির্বাহের বিকল্প খুঁজে পেতে সাহায্য করার নির্দেশ দেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া