শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুলাই ২০২৫ ১৮ : ৩২Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ সাধারণত সকালে ঘুম থেকে উঠে ত্বকের জেল্লা অটুট থাকে। কিন্তু সকলের ক্ষেত্রে তা হয় না। অনেকের ত্বকই সকালে ক্লান্ত ও বিবর্ণ দেখায়। নিস্তেজ ত্বক একটি সাধারণ ত্বকের সমস্যা যা জলশূন্যতা, পর্যাপ্ত ঘুম না হওয়া, রাতে ত্বকের যত্নের অভাব, পরিবেশগত কারণেও হতে পারে। তবে কয়েকটি নিয়ম মেনে চললে প্রতিদিন সকালেই জেল্লাদার ত্বক নিয়ে ঘুম থেকে উঠবেন। জেনে নিন ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ-
* ত্বকের হাইড্রেশন জরুরি: ত্বকে যদি জলশূন্যতা থাকে তাহলে ঘুম থেকে ওঠার পর নিস্তেজ এবং খসখসে দেখাতে পারে। তাই ঘুমানোর আগে হাইলুরোনিক অ্যাসিড, সিরামাইড এবং গ্লিসারিনের মতো উপাদানযুক্ত হাইড্রেটিং সিরাম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। রাতে অ্যালকোহলভিত্তিক টোনার কিংবা কড়া ট্রিটমেন্ট এড়িয়ে চলুন। এগুলি ত্বককে শুষ্কতা আরও বাড়িয়ে দিতে পারে।
* রাতে ত্বকের যত্ন: ত্বক রাতে মেরামতের জন্য সময় পায়। তাই রাতে ত্বকের যত্ন গুরুত্বপূর্ণ। প্রতিদিন রাতে অবশ্যই ময়লা, দূষণকারী পদার্থ এবং মেকআপ তোলার জন্য মুখ ভাল করে পরিষ্কার করুন। তারপর ভিটামিন সি বা নিয়াসিনামাইডযুক্ত অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ সিরাম ব্যবহার করুন। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে কয়েকবার রেটিনল ব্যবহার করতে পারেন।
* ভাল কাপড়ের বালিশ ব্যবহার করুন: জানলে অবাক হবেন ঘুম থেকে ওঠার পর আপনার বালিশের কাপড় ত্বকের উপর প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে সিল্ক বা সাটিনের বালিশ ব্যবহার করুন। সুতির বালিশ ত্বকের হাইড্রেশন কমিয়ে দিতে পারে। এমনকী এতে ত্বককে নিস্তেজও হয়ে পড়ে।
* মাথা উঁচু করে ঘুমান: মাথা নিচু করে ঘুমালে ত্বকে ফোলাভাব এবং নিস্তেজতা দেখা দেয়। অন্যদিকে, মাথা উঁচু করে ঘুমালে রক্ত সঞ্চালন এবং লিম্ফ্যাটিক নিষ্কাশন ভাল হয়, এতে ঘুম থেকে ওঠার সময় আপনাকে সতেজ দেখাবে।
* সানস্ক্রিন ব্যবহার করুন: শুধু বাইরে নয়, ঘরের মধ্যেও সানস্ক্রিন লাগানো জরুরি। কারণ ইউভিএ রশ্মি জানলা দিয়ে প্রবেশ করতে পারে। যা ধীরে ধীরে পিগমেন্টেশনের সমস্যা বাড়িয়ে দেয়। সানস্ক্রিন দীর্ঘমেয়াদে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে।
* স্বাস্থ্যকর খাবার খান: শুধু বাহ্যিক পরিচর্যাই নয়, ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগানো দরকার। স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত জল পান ত্বক ভাল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?