শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ জুলাই ২০২৫ ১৮ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'আমি তোমাকে ভালোবাসি' বলার মধ্যে কেবল অনুভূতির প্রকাশ রয়েছে, কোনও "যৌন অভিপ্রায়" চরিতার্থ করার বিষয় নেই। একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। ২০১৫ সালে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। ২০১৫ সালে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল ৩৫ বছরের এক যুবকের বিরুদ্ধে। এ দিন সেই যুবককেও মুক্তি দিয়েছে উচ্চ-আদালত।
সোমবার দেওয়া আদেশে বিচারপতি উর্মিলা জোশী-ফালকের বেঞ্চ বলেছে যে, যেকোনও যৌন কার্যকলাপের মধ্যে রয়েছে অনুপযুক্ত স্পর্শ, জোর করে পোশাক খোলা, অশ্লীল অঙ্গভঙ্গি বা কোনও মহিলার শালীনতা অবমাননার উদ্দেশ্যে করা মন্তব্য।
৩৫ বছরের অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, নাগপুরে ১৭ বছর বয়সী তরুণীর হাত ধরে তিনি বলেছিলেন 'আমি তোমাকে ভালোবাসি।'
নাগপুরের একটি দায়রা আদালত ২০১৭ সালে ভারতীয় দণ্ডবিধি এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক ধারায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেয়।
বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার রায় বাতিল করে। উচ্চ-আদালতের মতে, এই মামলায় এমন কোনও পরিস্থিতি নেই যেখানে বলা যায় যে, তাঁর আসল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা। আদালত বলেস, "আইনসভার বিবেচনা অনুযায়ী 'আমি তোমাকে ভালোবাসি' শব্দবন্ধ ব্যবহার করলে তা কখনওই যৌন অভিপ্রায় প্রকাশ নয়। আমি তোমাকে ভালোবাসি' বলার পিছনে আসল উদ্দেশ্য যে যৌন অভিপ্রায় সেদিকটি এখানে স্পষ্ট নয়। যদি কেউ বলে যে সে অন্য ব্যক্তির প্রেমে পড়েছে বা তার অনুভূতি প্রকাশ করে তবে তা কোনও ধরণের যৌন উদ্দেশ্য প্রদর্শনের অভিপ্রায় বলে গণ্য হবে না"
সরকার পক্ষের তরফে মামলা হল, স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই ব্যক্তি মেয়েটিকে আক্রমণ করে, মেয়েটির হাত ধরে, তার নাম জিজ্ঞাসা করে এবং বলে "আমি তোমাকে ভালোবাসি"।
মেয়েটি ঘটনাস্থল ত্যাগ করে বাড়িতে ফিরে যায় এবং তার বাবাকে ঘটনার কথা জানায়, যার ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছিল।
উচ্চ-আদালত বলেছে যে, মামলাটি শ্লীলতাহানি বা যৌন হয়রানির আওতায় পড়ে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?