শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সাপেরাও কি প্রেমে পড়ে? না সবই গল্পগাঁথা? মধ্যপ্রদেশের ভাইরাল ঘটনা ঘি ঢালল আগুনে

AD | ০১ জুলাই ২০২৫ ১৭ : ২৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের মোরেনায় একটি গাড়ির ধাক্কায় রাস্তায় প্রাণহীন পড়ে ছিল একটি কোবরা। এরপর যা ঘটেছিল তা সোশ্যাল মিডিয়া দ্রুত ছড়িয়ে পড়েছে। কাছের ঝোপ থেকে একটি কোবরা বেরিয়ে এসে মৃত কোবরার কাছে এসে বসে পড়ে। পুরানো লোককাহিনীর দৃশ্যের মতো প্রায় ২৪ ঘণ্টা ধরে ঠায় সেখানেই বসে থাকে। যেন সঙ্গীর  মৃত্যুতে শোক প্রকাশ করছে। পরের দিন কোবরাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা এটিকে একটি মর্মান্তিক প্রেমের গল্প বলে তাৎক্ষণিকভাবে অভিহিত করেছিল। অনেকেরই বিশ্বাস, সঙ্গীর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গিয়েছে কোবরাটি। কারও দাবি, সতীদাহ রীতিতে জীবন ত্যাগ করেছে সাপটি। কিন্তু প্রাণীজগতে কি সত্যিই এমন ঘটনা ঘটে? নাগ (পুরুষ সাপ) এবং নাগিন (স্ত্রী সাপ) এর মধ্যে সম্পর্ক কি পৌরাণিক কাহিনীতেই রয়েছে শুধু?

আমাদের দেশের সাংস্কৃতিতে সাপকে পবিত্র বলে মনে করা হয়। বিশেষ করে কোবরা ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত। তাঁর গলায় পেঁচানো অবস্থায় দেখা যায়। বংশ পরম্পরায় চলে আসা গল্প এবং লোকবিশ্বাসে, নাগ এবং নাগিনকে চিরন্তন প্রেমিক হিসাবে চিত্রিত করা হয়েছে। একে অপরের প্রতি নিবেদিতপ্রাণ।

গ্রামাঞ্চলের অনেক গল্পে প্রতিশোধ নিতে আগ্রহী স্ত্রী সাপদের কথা বলা হয়েছে। যারা তাদের সঙ্গীর হত্যার পর মানুষকে আক্রমণ করে। এটি অসংখ্য জনপ্রিয় গল্প, চলচ্চিত্র এবং কুসংস্কারের ভিত্তি তৈরি করেছে। গ্রামের গল্প থেকে শুরু করে বলিউডের সাপের প্রতিশোধের সিনেমা পর্যন্ত।

কিন্তু এই বিশ্বাসগুলির কোনও বাস্তব ভিত্তি রয়েছে কি? বিজ্ঞান কিন্তু অন্য গল্প বলে। কোবরা-সহ অন্যান্য সাপগুলি স্তন্যপায়ী প্রাণীদের মতো মানসিক সম্পর্ক তৈরি করে না। যদিও সঙ্গীর মৃতদেহের পাশে অপেক্ষা করা একটি শোকার্ত সাপের চিত্র হৃদয়বিদারি। বিজ্ঞান মনে করে যে এটি অসম্ভব যে শোকের কারণে ‘মৃত্যু বেছে নিয়েছে’ সাপটি।

বিশেষজ্ঞদের মতে, সাপ স্বভাবত একা থাকতে ভালবাসে। এরা মূলত মিলনের জন্য একত্রিত হয় এবং মিলনের পরপরই আলাদা হয়ে যায়। সাপ পূর্ববর্তী সঙ্গীদের চিনতে বা মনে রাখতে পারে এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। প্রাণীজগতে মাত্র কয়েকটি প্রজাতি (যেমন রাজহাঁস বা কিছু নেকড়ে) একবিবাহ বা সঙ্গীর প্রতি আসক্তি প্রদর্শন করে। সাপ এই শ্রেণীতে পড়ে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া