শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ওর মৃত্যু স্বাভাবিক নয়', বিস্ফোরক মন্তব্য পরিবারের! হেফাজতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য 

AG | ০১ জুলাই ২০২৫ ১৬ : ৩৮Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মন্দিরের এক নিরাপত্তারক্ষীকে নির্যাতনের ঘটনায়  পাঁচ পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শিবগঙ্গা জেলায় ঘটে ঘটনাটি। নিরাপত্তারক্ষীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। ময়নাতদন্তের সঙ্গে সম্পর্কিত সূত্র জানিয়েছে। চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবকের নাম অজিত কুমার। তাঁকে পাঁচজন পুলিশকর্মী অস্বাভাবিক অত্যাচার করে৷ 
চেন্নাইয়ের পুলিশ সদর দপ্তরে পর্যালোচনা সভার পর পুলিশ কর্মীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ মামলাটিকে গুরুত্ব সহকারে দেখছে। পর্যবেক্ষণের পর ৬ জনকে গ্রেপ্তার করা হয়। 

২৭শে জুন মায়ের সঙ্গে মন্দিরে বেড়াতে আসা এক তরুণী অজিত কুমারকে তাঁর গাড়ি পার্ক করতে সাহায্য করতে বলেন। অজিত গাড়ি চালাতে না জানায় অন্যদের কাছ থেকে গাড়ি পার্ক করার জন্য সাহায্য চান। পরে তরুণী অভিযোগ করেন গাড়িতে রাখা ব্যাগ থেকে ১০ ভরি সোনার অলঙ্কার হারিয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তিরুপুবনম পুলিশ অজিত কুমার সহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়৷ একদিনের মধ্যেই অজিতকে ছেড়ে দেওয়া হয়৷ 

সূত্রে খবর, এরপর আরও একটি বিশেষ দল অজিত কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের সময় তিনি শারিরীক অস্বস্তির কথা জানান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অজিতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন  মৃত্যুর কারণ স্বাভাবিক নয়। বরং আটক করে নির্যাতন করা হয়েছে তাঁকে। 

শিবগঙ্গা জেলার কাছে তিরুপুভানমের বাসিন্দা ২৭ বছর বয়সী যুবকের হেফাজতে মৃত্যুর ঘটনায় ব্যাপক জনরোষ। ঘটনার জেরে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া