শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইন্দোরের সরকারি ঠিকাদারের বাড়ি যেন সোনার রাজপ্রাসাদ! আসবাদ থেকে সুইচ- সবকিছতেই সোনার ছোঁয়া, দেখুন ভিডিও

RD | ০১ জুলাই ২০২৫ ১৪ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ দেখলে ঘোর লেগে যাবে। মনে হতে পারে স্বপ্ন, কিন্তু সবটাই বাস্তব। মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাংলোয় পা রাখলেই প্রথমে নজরে আসবে বিলাসবহুল নানা গাড়ির সংগ্রহ, ভিতরে বইছে ঝর্ণা, উঠে গেছে রাজকীয় সিঁড়ি, ফুটবল মাঠের মতো ডাইনিং স্পেস, আর এসবের সামনে বাড়ির চত্বরে আস্ত একটি গোয়াল! শুধু তাই নয়, বাংলোর অন্দরমহল জুড়ে রয়েছে ২৪ ক্যারেট সোনার ঝলক! আসবাবপত্র, আলোর সুইচ থেকে শুরু করে ল্যাম্প এবং মূর্তি পর্যন্ত, বাড়ির প্রায় সবকিছুই সোনায় মোড়ানো বা তৈরি করা হয়েছে।

মধ্যপ্রদেশের ইন্দোরে এক সরকারি ঠিকাদারের বিলাসবহুল বাংলোর এমনই ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই চলছে তুমুল হইচই, চর্চা। কারণ, এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, ঘরের আসবাব, দেওয়ালের অলংকার, এমনকি ইলেকট্রিক সকেট পর্যন্ত সোনায় মোড়া। যেন আস্ত একটা সোনার রাজপ্রাসাদ।

কার রয়েছে এমন বাংলো? বাড়িটি অনুপ আগরওয়ালের, তিনি একজন সরকারি ঠিকাদার। হাইওয়ে প্রকল্পের কাজ করেন অনুপ। 

 

এখানেই শেষ নয়। ভিডিওর বর্ণনায় লেখা, “তিনি মধ্যপ্রদেশের এক সরকারি ঠিকাদার। দুর্নীতির এক ফোঁটাও ছায়া পড়েনি তার জীবনে। বিশ্বাস করতে কষ্ট হলে জেনে রাখুন, তার বাংলোর ভেতরে গরুর জন্য গোশালা আছে।” 

ওই ভাইরাল ভিডিও-র স্রষ্টা সারস্বতকে দেওয়া সাক্ষাৎকারে ওই প্রাসেদর মালিক স্ত্রীর সঙ্গে হাঁটতে হাঁটতে উল্লেখ করেছেন যে, বাড়িটিতে দশটি ঘর রয়েছে। প্রাসেদর ঢোকার মুখে অনুপ যখন কথা বলছিলেন তখন তাঁর গ্যারাজে দেখা পার্ক করা ছিল, মার্সিডিজ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউ-এর মতো বহুমূল্যের গাড়ি।

 

নিজের উত্থান সম্পর্কে বলতে গিয়ে অনুপ জানান যে, তিনি খুব সাধারণ পরিবার থেকে এসেছেন। বলেন, "আমাদের কেবল একটি পেট্রোল পাম্প ছিল এবং পরিবারের ২৫ জন সদস্য তার উপরই নির্ভর করতেন। এক পর্যায়ে আমরা জানতাম না যে আমরা বেঁচে থাকতে পারব কিনা," তাঁর দাবি, তিনি সরকারি চুক্তিতে যোগ দেওয়ার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। দাবি করেন, "এখন, আমরা রাস্তাঘাট, টোল প্রকল্প এবং এমনকি ৩০০ ঘরের একটি হোটেলও তৈরি করছি।"

তবে সম্পদসালী হলেও অনুপ শিকড়ের সঙ্গে যোগাযোগ হারাননি। তাঁদের আধ্যাত্মিক দিক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ওই প্রসাদের মালিক অনুপ বলেন, "আমরা আধুনিক জীবন অনুসরণ করি, তবে আধ্যাত্মিকতায়ও বিশ্বাস করি।" তাঁর স্ত্রী আরও বলেন, "আমরা নিয়মিত প্রার্থনাও করি।"

সোনা মোড়ানো বাড়ির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ওই প্রাসাদ নেটিজেনদের হতবাক করে দিয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া