বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | থাকবে না আর চাকরি, কসবা কাণ্ডে মনোজিতের বিরুদ্ধে পরপর পদক্ষেপ

Kaushik Roy | ০১ জুলাই ২০২৫ ১৪ : ০০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার বেসরকারি ল’কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। ঘটনার পর এদিন কলেজে জিবি করা হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি মঙ্গলবার অশোক দেব জানিয়েছেন, অভিযুক্ত তিন পড়ুয়াকেই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা কলেজে যাতে প্রবেশ করতে না পারেন সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কলেজ কবে খুলবে সেই বিষয়েও চিঠি দেওয়া হবে উচ্চশিক্ষা দপ্তর এবং পুলিশকে। সবুজ সঙ্কেত মিললে তারপরেই পরবর্তী পদক্ষেপ। পাশাপাশি কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

মঙ্গলবার অশোক দেব বলেন, ‘নতুন কোনও নিরাপত্তা সংস্থাকে আমরা নিযুক্ত করব। কলেজ চত্বরের ভিতরে এবং বাইরে সিসিটিভি বসানো হবে। পাশাপাশি, মহিলা সুরক্ষা কর্মীও নিয়োগ করা হবে’। তিনি আরও জানান, বর্তমানে ‘সানফ্লাওয়ার এজেন্সি’ নামে যে সংস্থা কলেজের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বার কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিলের সম্ভাবনাও এর আগে আলোচনা করা হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি জানান, ‘এই বিষয়ে গভর্নিং বডির বৈঠকে আলোচনা হয়েছে। আমরা সেটাও বিবেচনা করে দেখছি’। দক্ষিণ কলকাতার কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কলেজের নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার গোটা ব্যবস্থায় রদবদলের সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি ল’কলেজে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তাদের মধ্যে একজন কলেজেরই প্রাক্তন এবং অপর দু’জন কলেজের পড়ুয়া বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীনী অভিযোগে জানান, গত ২৫ জুন সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশের মধ্যবর্তী সময়কালে তাঁর উপর নির্যাতন চালানো হয়। দুই অভিযুক্তকে পুলিশ ২৬ জুন গ্রেপ্তার করে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। অন্যদিকে, আর এক অভিযুক্তকে ২৭ জুন গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে। তারও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। তরুণীর বয়ানের সঙ্গে কলেজের সিসিটিভি ফুটেজ মিলে গিয়েছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া