শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ জুলাই ২০২৫ ১১ : ২৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দ্বাদশ শ্রেণির পড়ুয়া, বয়স ১৯। বাড়ি থেকে গিয়েছিলেন, হাসপাতালে পরিচিতার সঙ্গে সাক্ষাতের কথা বলে। সেই হাসপাতালেই তাঁর সঙ্গে যা ঘটে গেল, ভেবেই শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যে ওই ভয়াবহ ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
তবে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের ওই হাসপাতালে নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে ২৭ জুন। সোমবার, ৩০ জুন ঘটনার ভিডিও প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়ার নাম সন্ধ্যা চৌধুরী। ২৭ জুন, নরসিংহপুরের সরকারি হাসপাতালে গিয়েছিলেন।
জানা গিয়েছে, অভিষেক কোষ্টি নামের এক যুবক, দুপুর থেকে হাসপাতালের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। মনে করা হচ্ছিল ওই কিশোরীর অপেক্ষাই করছিল যুবক। তারা ২২ নম্বর কক্ষের বাইরে কিছুক্ষণ কথা বলে।বিবাদ নাকি সেখানেই জোরদার হয়।
স্থানীয় সূত্রে খবর, তারপরেই আচমকা সকলের সামনেই ওই যুবক, কিশোরীর বুকে চেপে বসে। তার গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। সেই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন সকলেই। কিন্তু কেউ এগিয়ে আসেননি পরিস্থিতি মোকাবিলায়, অভিযোগ তেমনটাই। প্রায় দশ মিনিট ধরে অত্যাচার চালিয়ে, বাইরে দাঁর করানো গাড়ি চালিয়ে পালিয়ে যায় ওই যুবক।
এই নারকীয় হত্যালীলার সময়, ট্রমা সেন্টারের বাইরে দুজন নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন। ভেতরে, একজন ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয় সহ একাধিক হাসপাতালের কর্মী ছিলেন। কেউই আক্রমণকারীকে থামাতে পারেনি।
নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় রোগী এবং তাদের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। ট্রমা ওয়ার্ডে ভর্তি ১১ জন রোগীর মধ্যে আটজনকে সেদিন এবং বাকিদের পরের দিন সকালে ছুটি দেওয়া হয়।
বিকেল ৩:৩০ টার দিকে মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়। তারা যখন হাসপাতালে পৌঁছায়, তখনও তার মৃতদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?