শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ জানুয়ারী ২০২৪ ১৯ : ১৯Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: শতাব্দী প্রাচীন ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল না এবছর। প্রতি বছর ৩ জানুয়ারি শুরু হয় ৫ দিনের বিজ্ঞান কংগ্রেস। প্রতি বছর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যদিও কোনও কারণ না দেখিয়ে এবারের বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে। পরে আদৌ অনুষ্ঠিত হবে কিনা, তাও জানানো হয়নি।
২০২১ এবং ২০২২ সালে করোনার কারণে বিজ্ঞান কংগ্রেস হয়নি। ২০২৩ সালে ১০৮তম বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। অনলাইনে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিজ্ঞানের অগ্রগতি, গবেষণা সহ নানান দিক তুলে ধরা হয় ৫ দিনের বিজ্ঞান কংগ্রেসে। গত বছর অনলাইনে থাকলেও তার আগের বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, এই সংস্থার সঙ্গে সংঘাত তৈরি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের। সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাদের অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করে দেয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ জানায়, সরকারের কোনও টাকা খরচ করা হবে না বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের খাতে। আর্থিক সহায়তা বন্ধ করা নিয়েই সরকারের সঙ্গে বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সংঘাত তৈরি হয়। সেই সংঘাতের জল আদালত পর্যন্ত গড়িয়েছে। সরকারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এবার বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হয়নি বলে সূত্রের খবর। যদিও ৩১ মার্চের আগে এই অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আশাবাদী বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ভার্মা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?