বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | কলকাতার এক ছোট্ট মেয়ের উপাখ্যান: অদম্য ইচ্ছের জোরে ক্যানসার জয়ের পর হিমালয় জয়!

AD | ৩০ জুন ২০২৫ ২০ : ৪৬Abhijit Das

গোপাল সাহা 

মাত্র ২০ বছর বয়সী উত্তর কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারের এক সাহসী মেয়ের কথা প্রেরণা জোগাবে সমস্ত যুবসমাজকে। আজ থেকে প্রায় তিন বছর আগে ২০২৩ এর শুরুতে এমন এক দুঃসংবাদ পেয়েছিলেন যা তাঁর জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল। হজকিন লিম্ফোমা (Hodgkin Lymphoma) নামক একটি বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ওই তরুণী। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতার পিয়ারলেস হাসপাতালে এই রোগ ধরা পড়ে। সেই সময়ে তাঁর আত্মবিশ্বাস ভেঙে পড়ে। পড়াশোনা ও ব্যক্তিগত স্বপ্নগুলি যেন এক অজানা অন্ধকারে হারিয়ে যেতে বসেছিল।

হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব ভট্টাচার্যের তত্ত্বাবধানে তিনি কেমোথেরাপির একটি কঠিন ধাপ অতিক্রম করেন। অক্টোবরে শেষ হয় তাঁর চিকিৎসা। কিন্তু তাঁর যুদ্ধ কেবল শরীরের সঙ্গে নয়- এটি ছিল মন ও আত্মার এক চরম লড়াই, নিজের জীবনকে আবার ফিরে পাওয়ার সংগ্রাম। তারপর যা ঘটল, তা যেন এক জীবন্ত অনুপ্রেরণার গল্প।

অসীম সাহসিকতার সঙ্গে তিনি পড়াশোনা এবং সঙ্গীতচর্চায় ফিরে আসেন। ক্যানসারকে নিজের ভবিষ্যতের নিয়ন্ত্রক হতে দেননি। বরং লক্ষ্য স্থির করেন আরও উঁচুতে- আক্ষরিক অর্থেই। তিনি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে একটি কষ্টসাধ্য পর্বতারোহণ কোর্স সম্পূর্ণ করেন, যা শারীরিক ও মানসিক দৃঢ়তার এক বড় পরীক্ষা।

হাসপাতালের বিছানায় শুয়ে পর্বতের শৃঙ্গে পৌঁছনোর যাত্রার কথা স্মরণ করে তিনি বলেছিলেন, 'ভীষণ গর্বিত আর খুশি'। এখন ২৫ বছর বয়সে, তিনি শুধু ক্যানসার থেকে বেঁচে ফেরার প্রতীক নন বরং প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হওয়া মানুষের জন্য এক উদাহরণ।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যানসার বিজয়িনী বলেন, ''জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করো, যত বাধাই আসুক না কেন। তোমার স্বপ্নকে কখনও মরে যেতে দিও না। লড়াই করো এবং এমনভাবে ফিরে এসো, যেন কেউ কল্পনাও করতে পারেনি।''

চিকিৎসক রাজীব ভট্টাচার্য বলেন, ''ওর গল্পটা প্রমাণ করে যে ক্যানসার থেকে বেঁচে থাকা মানেই শুধু টিকে থাকা নয়, বরং নতুন করে জ্বলে ওঠা, সাহস দেখানো, আর সেই স্বপ্নগুলোকে ধাওয়া করা যেগুলি কোনও অসুস্থতা নেভাতে পারে না।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া