শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'এর মধ্যে সন্তানদের হাড়গোড় আছে', ব্যাগ খুলে বলল যুবক, লিভ-ইন সঙ্গীর কীর্তি শুনে আঁতকে উঠলেন সবাই

Pallabi Ghosh | ৩০ জুন ২০২৫ ১৭ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পরপর সন্তান প্রসব করেই খুন। বছর খানেক পর সদ্যোজাত সন্তানদের হাড়গোড় নিয়ে থানায় হাজির হল যুবক। পুলিশকে সাফ জানাল লিভ-ইন সঙ্গীর কুকীর্তি। যুবক ও যুবতীর কীর্তি শুনে আঁতকে উঠল পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার দু'জনেই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কেরলে। পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে  ত্রিশূর জেলায় থানায় হাজির হয় যুবক। সেই সময় সে মত্ত অবস্থায় ছিল। থানায় এসেই একটি ব্যাগ টেবিলে রাখে। সেটি খুলেই জানায়, 'এর মধ্যে সন্তানদের হাড়গোড় রয়েছে!' এও জানায়, সন্তান প্রসব করেই তাদের খুন করে লিভ ইন সঙ্গী। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুগল বিয়ে করেনি। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে রয়েছে। কিন্তু সম্প্রতি দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। যুবক জানতে পারে, যুবতীর অন্যত্র বিয়ের দেখাশোনা চলছে। আরও একটি ফোন রয়েছে তার। যা দিয়ে হবু বরের সঙ্গে যোগাযোগ রাখে সে। এরপরই যুবতীর কেচ্ছা ফাঁস করে। 

জানা গেছে, প্রথম সন্তান প্রসব করার পরেই মারা যায়। তার দেহ বাড়ির অদূরে মাটিতে পুঁতে দিয়েছিল। দ্বিতীয় সদ্যোজাত সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে যুবতী। তারপর যুবককে মাটিতে কবর দেওয়ার নির্দেশ দেয়। কয়েক বছর পর মাটি খুঁড়ে সেই সন্তানদের হাড়গোড় উদ্ধার করে থানায় এনে হাজির হয় সে। জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাগুলি পরিবারকে জানাত না যুবতী। প্রমাণ লোপাটের জন্য সন্তান প্রসব করেই খুন করে দিত। দু'জনকেই গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া