বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ১১৫ মাসেই বিনিয়োগ হবে দ্বিগুণ! জানুন সরকারের এই জনপ্রিয় প্রকল্প সমন্ধে

RD | ৩০ জুন ২০২৫ ১৭ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভালো রিটার্ন এলেই বিনিয়োগ নিরাপদ। ঝুঁকিহীন বিনিয়োগে ও রিটার্নের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে পোস্ট অফিস সবসময়ই অত্যন্ত পছন্দের। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় স্কিম হল- পোস্ট অফিসের  ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অন্তর্গত 'কিষাণ বিকাশ পত্র' অর্থাৎ কে.ভি.পি. স্কিম। এতে মাত্র ১১৫ মাসে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ হয়।

এই স্কিমটির সবচেয়ে বিশেষ বিষয় হল, সরকার নিজেই বিনিয়োগকারীদের টাকার নিরাপত্তার নিশ্চয়তা দেয়। কে.ভি.পি স্কিমে জমা করা টাকা ১১৫ মাসে দ্বিগুণ হয়। এতে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ। যদি বছরের হিসাবে বিবেচনা করা হয়, তাহলে টাকা দ্বিগুণ হয় ৯ বছর ৭ মাসে। 
'কিষাণ বিকাশ পত্র' স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন

১১৫ মাসে টাকা দ্বিগুণ হয়:
ইন্ডিয়া পোস্ট ডাক সেবা জন সেবার ওয়েবসাইট অনুসারে, কিষাণ বিকাশ পত্র প্রকল্পের অধীনে, আপনি ১০০ এর গুণিতকে কমপক্ষে ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। বিশেষ বিষয় হল এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। এর সহজ অর্থ হল আপনি যত খুশি তত টাকা বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের সবচেয়ে বড় বিষয় হল, এতে বিনিয়োগ করলে টাকা মাত্র ১১৫ মাসে দ্বিগুণ হয়।

কারা কে.ভি.পি কিনতে পারেন?
প্রতিবেদন অনুসারে, যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে বা যৌথ নামে কে.ভি.পি কিনতে পারেন। তবে, কে.ভি.পি-তে আরও একটি সুবিধা রয়েছে- এটি যৌথভাবে তিনজনের নামেও কেনা যায়। এর বাইরে, ১০ বছরের বেশি বয়সী শিশুর নামেও কে.ভি.পি কেনা যায়। সাধারণত, কে.ভি.পি-তে জমা করা টাকা ১১৫ মাস পরে দ্বিগুণ ফেরৎ দেওয়া হয়। তবে প্রয়োজনে, ২ বছর ৬ মাস (আড়াই বছর) পরে টাকা তোলা যেতে পারে। এছাড়াও, কেউ চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে কে.ভি.পি স্থানান্তর করতে পারবেন।

সমস্ত পোস্ট অফিস সেভিংস স্কিমের অধীনে, সরকার ত্রৈমাসিক ভিত্তিতে সুদ নির্ধারণ করে। বর্তমানে, বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের উপর ৭.৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। এই সুদ বার্ষিক ভিত্তিতে জারি করা হয়। উল্লেখ্য যে, এই সরকারি স্কিমে ১০ বছরের বেশি বয়সী শিশুর নামে সহজেই একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া