শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ৩০ জুন ২০২৫ ১৫ : ২৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকায় ‘বিশেষ তীব্র সংশোধন’ (Special Intensive Revision) চালু করেছে ভারতের নির্বাচন কমিশন। ২০০৩ সালের আগে ভোটার তালিকাভুক্ত নাগরিকদের নাগরিক হিসেবে ধরা হলেও, তার পরে নাম তোলা নাগরিকদের এবার প্রমাণ দিতে হবে তাঁদের জন্মস্থান ও পিতামাতার নাগরিকত্ব।
২৪ জুন ঘোষণা, ২৫ জুন থেকে শুরু হওয়া এই হাউজ-টু-হাউজ যাচাই চলবে ২৬ জুলাই পর্যন্ত। ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ ও ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারিত হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, “অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের নাম তালিকাভুক্ত হওয়ায় এই সংশোধন প্রয়োজন হয়েছে।” ফলে আশঙ্কা দেখা দিয়েছে, এনআরসি-র ছদ্মবেশে এই উদ্যোগ, যা বহু গরিব, অশিক্ষিত বা পরিযায়ী শ্রমিকের ভোটাধিকার ছিনিয়ে নিতে পারে।
রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোটের পক্ষ থেকে একে "গরিবদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত" বলা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “এনআরসি-র থেকেও ভয়ঙ্কর” এই পদক্ষেপ, যার আসল নিশানা বাংলার গ্রামীণ ভোটার।
নাগরিক অধিকার আন্দোলনকারীদের বক্তব্য, জন্মতারিখের সঙ্গে পিতামাতার কাগজপত্র চাওয়া একটি ‘বর্জনমূলক’ প্রক্রিয়া, যা গরিব ও প্রান্তিক শ্রেণিকে ভোটতালিকা থেকে বাদ দিতে পারে। তবে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এন. গোপালস্বামী বলছেন, “এই সংশোধন জরুরি এবং কারও বাদ পড়ার আশঙ্কা অমূলক।”
বিহারের প্রায় ৮ কোটি ভোটারের মধ্যে ক’জন সময়মতো কাগজ দিতে পারবেন? এনআরসি ঘিরে অসমে ১৯ লক্ষ মানুষের বাদ পড়ার দৃষ্টান্তই কি এবার বিহারে বা বাংলায় ফিরছে? এই প্রশ্নে আজ সারা দেশে শুরু হয়েছে নতুন বিতর্ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?