শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লিজুড়ে তুঙ্গে কৌতুহল, একেবারে অভিনব উদ্য়োগের সাক্ষী হতে চলছে দূষণে জেরবার রাজধানীবাসী

RD | ৩০ জুন ২০২৫ ১৪ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দূষণে জেরবার দিল্লিবাসী এবার কৃত্রিম বৃষ্টিপাতের সাক্ষী হতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে রাজধানীর আকাশে আগামী ৪ থেকে ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক ‘ক্লাউড সিডিং’ করা হবে। 

এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন পরিবেশ দপ্তর। দিল্লির পরিবেশমন্ত্রী মনিন্দর সিং সিরসা জানিয়েছেন, বিমান কোন পথে উড়বে, তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল আইআইটি কানপুরকে। তারা ইতিমধ্যেই সেই ‘ফ্লাইট প্ল্যান’ পুনের ইন্ডিয়ার মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-কে জমা দিয়েছে। রিপোর্টে ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে এই প্রক্রিয়া চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 

দিল্লির সরকার প্রকল্পটির নাম দিয়েছে- টেকনোলজি ডেমনস্ট্রেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অব ক্লাউড সিডিং অ্যাজ অ্যান অল্টারনেটিভ ফর দিল্লি এনসিআর পলিউশন মিটিগেশন। 

জানা গিয়েছে, বিমান থেকে আর্দ্রতাপূর্ণ মেঘে সিলভার আয়োডাইড ন্যানো পার্টিকেল, আয়োডিনযুক্ত লবণ এবং শিলা লবণের মিশ্রণ স্প্রে করা হবে। দিল্লির উপকণ্ঠে এবং উত্তর-পশ্চিম প্রান্তে হবে এই ক্লাউড সিডিং। মোট পাঁচটি বিমান এই প্রক্রিয়ায় অংশ নেবে। ৯০ মিনিটের প্রতিটি উড়ান ১০০ বর্গকিলোমিটার এলাকা কভার করবে। এই পরীক্ষামূলক প্রকল্পে প্রায় ৩ কোটি ২১ লক্ষ টাকা খরচ হবে। 

তবে এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সন্গিহান বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, দিল্লির মতো ঘনবসতিপূর্ণ শহরে ক্লাউড সিডিং অসম্ভব, এছাড়া পরিবেশে প্রভাব ফেলতে পারে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক পদার্থ।

দিল্লির দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির এই ভাবনা যদিও নতুন নয়। ফলে ‘ক্লাউড সিডিং’ ব্যবস্থা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি তুঙ্গে উঠেছে। ২০২৩ সালের শীতে আগেকার আম আদমি পার্টির (আপ) সরকার প্রথম এই পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু, প্রতিকূল আবহাওয়ার কারণে তা আর বাস্তবায়িত হয়নি। গতবছরও এই বিষয়ে উদ্যোগী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। আপ নেতা সৌরভ ভরদ্বাজ শুক্রবারই বলেছিলেন, "অরবিন্দ কেজরিওয়ালের ভাবনাকেই হাইজ্যাক করেছে পদ্মশিবির। শত অনুরোধেও তখন ওই ভাবনা কেন্দ্রের ছাড়পত্র পাননি। এখন বিজেপি ক্ষমতায় আসতেই সবটা মসৃণভাবে হয়ে গেল।"

পাল্টা দিল্লির বর্তমান পরিবেশমন্ত্রীর কথায়, "ওরা শুধু বড় বড় কথা বলেছেন, কাজ কিছু হয়নি। এবার আমরা আঁটঘাট বেঁধেই নেমেছিলাম। মউ স্বাক্ষর করেছি, আইআইটি কানপুরকে বরাদ্দ অর্থ দিয়েছি, আমাদের ক্যাবিনেট থেকে প্রস্তাব পাশ করিয়েছি। তারপর এক এক করে সবস্তরের অনুমোদন নিয়েছি।"  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া