বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ৩০ জুন ২০২৫ ১১ : ২৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারত ও আমেরিকার বহু প্রতীক্ষিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ঘোষণা হতে চলেছে ৮ জুলাইয়ের মধ্যেই। বাণিজ্য মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি ও প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে। সূত্রের খবর, দুই দেশের মধ্যে যাবতীয় শর্তে সম্মতি মিলেছে।
এই চুক্তি আসছে একেবারে ‘nick of time’-এ, কারণ ৯ জুলাই শেষ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘রিসিপ্রোকাল ট্যারিফ’-এর সময়সীমা। এপ্রিল ২ তারিখে ট্রাম্প প্রশাসন ২৬% আমদানি শুল্ক স্থগিত করেছিল ভারতের ওপর, যা ৯ জুলাই পর্যন্ত বলবৎ। যদিও ১০% প্রাথমিক শুল্ক এখনও বহাল। ভারত চাইছে এই অতিরিক্ত ২৬% শুল্ক থেকে পুরোপুরি ছাড়। চলতি বছরের অক্টোবরের মধ্যে একটি পূর্ণাঙ্গ, বহুক্ষেত্রভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) চূড়ান্ত করতে চাইছে উভয় দেশ। কৃষি, গাড়ি, শিল্পজাত পণ্য এবং শ্রমনির্ভর পণ্য এই অন্তর্বর্তী চুক্তির মূল ফোকাস।
তবে কৃষি ও দুগ্ধ খাত ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর। ভারত এখনও পর্যন্ত কোনও মুক্ত বাণিজ্য চুক্তিতে দুগ্ধ খাত খোলেনি। অন্যদিকে, আমেরিকা চাইছে শিল্পজাত পণ্য, ইলেকট্রিক গাড়ি, ওয়াইন, পেট্রোকেমিক্যালস, দুধ, আপেল, ট্রি নাটস ও জিএম ফসলের ওপর শুল্ক ছাড়। ভারতের চাওয়া, রপ্তানিযোগ্য শ্রমনির্ভর পণ্যের ক্ষেত্রে যেমন— বস্ত্র, গয়না, চামড়াজাত সামগ্রী, জামাকাপড়, প্লাস্টিক, কেমিক্যাল, চিংড়ি মাছ, তেলবীজ, আঙুর ও কলার মতো পণ্যের ওপর মার্কিন শুল্কে ছাড় দেওয়া হোক। চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?