বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ জুন ২০২৫ ০৯ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে তুমুল বৃষ্টির জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে জল জমে গিয়েছে। এবার জল জমে যাওয়ার খবর এল কলকাতা মেট্রোতেও। জানা গিয়েছে, মেট্রোরেলের লাইন জলে ডুবে যাওয়ার কারণে বন্ধ রয়েছে চলাচল। গিরিশ পার্ক স্টেশন থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। সপ্তাহের শুরুর দিনেই অফিস টাইমে মেট্রো বিভ্রাট হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। গিরিশ পার্ক স্টেশন জুড়ে যাত্রীদের ভিড়। অন্যান্য যানবাহন ধরার জেরে প্রবল ভিড় জমে গিয়েছে স্টেশন চত্বরেও। তার মধ্যে রাস্তাতেও জল জমে থাকায় ব্যাপক সমস্যার মুখে আমজনতা।
মেট্রোরেল সূত্রে খবর, লাইনে জল জমে যাওয়ার কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। তার সঙ্গে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার সকাল থেকেই শহর কলকাতা জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। যার জেরে মহাত্মা গান্ধী রোডের কাছে জলমগ্ন হয়ে গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ। তবে টানা বৃষ্টির প্রভাবে কমেছে শহর কলকাতার তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭%।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?