শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ জুন ২০২৫ ২০ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের সুবিধা বৃদ্ধিতে ভারতীয় রেল এখন থেকে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। এই নয়া ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি, তিনি জানিয়েছেন, রেলের টিকিট বুকিং সিস্টেমে সংস্কার চলছে। শীঘ্রই নতুন এবং আরও উন্নত সিস্টেমে টিকিট কাটা যাবে ট্রেনের। রেলের তরফে জানানো হয়েছে, দুপুর দুটোর আগে ছাড়পত্র পাওয়া ট্রেনগুলোর ক্ষেত্রে আগের দিন রাত ন’টায় চার্ট তৈরি হবে। জানানো হয়েছে, একবারে এই বিরাট পরিবর্তন আসছে না।
যাতে কোনও বিঘ্ন না ঘটে সে কারণে এটি পর্যায়ক্রমে কার্যকর করা হবে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্মেশনের আপডেট যাতে আগেই পাওয়া যায় সেক্ষেত্রেও নতুন ব্যবস্থা নেবে রেল। এতে করে টিকিট কনফার্ম না হলেও বিকল্প ব্যবস্থা নিতে সময় পাবেন সাধারণ মানুষ। জানানো হয়েছে, শহর এবং শহরতলির পাশাপাশি দূরবর্তী এলাকা থেকেও আগেভাগে চার্ট জানা যাবে, ফলে ঝুঁকি কমবে। রেলমন্ত্রী বৈষ্ণব বলেন, যাত্রীদের সুবিধাকে সবার আগে টিকিটের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হবে। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে নয়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাজ শেষ হচ্ছে। এতে করে বর্তমানের তুলনায় ১০ গুণ বেশি লোড নিতে পারে রেলের টিকেটিং সিস্টেম। এটি চালু হলে প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট বুকিং এবং ৪০ লক্ষ টিকিট অনুসন্ধান হ্যান্ডলিং করা যাবে।
উল্লেখ্য, তৎকাল টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবার থেকে আধার কার্ডের ই–অথেন্টিকেশন করা বাধ্যতামূলক করা হচ্ছে। ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। অবশেষে তিনি জানান, ১ জুলাই থেকে এই নতুন নিয়ম চালু হবে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে এই নিয়ম চালু করা হবে। আইআরসিটিসি–র অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলে বুকিংয়ের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ে আধার অথেন্টিকেশন করতে হবে। আগামী ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?