মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ জুন ২০২৫ ২০ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শনিবার গভীর রাতে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকের একটি আবর্জনার গাড়ি থেকে উদ্ধার করা হয় ওই অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে তারপর খুন করে ফেলে রাখা হয়েছে। জানা গিয়েছে, চান্নাম্মানাকেরে স্কেটিং গ্রাউন্ডের কাছে ওই গাড়ির পিছনের অংশে একটি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল মৃতদেহটি। ওই মহিলা বয়সে আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে অনুমান। তাঁর পা-গুলি গলার সঙ্গে নৃশংস ভাবে বেঁধে রাখা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা থেকে ৩টের মধ্যে কেউ গাড়ির পিছনের অংশে দেহটি ফেলে দিয়ে যায়। ওই আবর্জনা বহনকারী গাড়ির চালকের বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেন্সিক টিম। একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই তরুণীকে। তাঁর পরনে ছিল একটি টি-শার্ট ও প্যান্ট, তবে অন্তর্বাস ছিল না। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে’।
পুলিশ জানিয়েছে, একটি গাড়ি এসে ওই মৃতদেহটি ফেলে যায়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সহায়তার জন্য ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমও ঘটনাস্থলে গিয়েছে। বেঙ্গালুরু দক্ষিণ থানায় আইপিসি ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?