বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ জুন ২০২৫ ১৫ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার বেসরকারি কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সেই পরিস্থিতিতেই এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি মদন মিত্রকে শোকজের চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ককে। জানা গিয়েছে, কসবার ঘটনায় মদন মিত্রের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে নতুন করে।
কামারহাটির বিধায়কের মন্তব্য দলের ভাবমূর্তিতে আঘাত করেছে। তার পরিপ্রেক্ষিতেই এবার মদন মিত্রকে শোকজ চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবার ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন কামারহাটির বিধায়ক। তাঁর মন্তব্য যথেষ্ট বেফাঁস ও স্পর্শকাতর বলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তৃণমূলের পক্ষ থেকেও ওইদিন রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট জানানো হয়, এই ধরনের মন্তব্য দলের অবস্থানের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এদিন দলের তরফে পাঠানো শোকজ নোটিশে লেখা হয়েছে, ‘আপনার অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে চরমভাবে আঘাত করেছে। এটি দলের কঠোর অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। আপনি তিন দিনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করুন’। এই বিষয়ে বিধায়ক মদন মিত্রর বক্তব্য জানতে চেয়ে আজকাল ডট ইন-এর তরফে তাঁকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রসঙ্গত, কসবার ঘটনায় কলকাতা পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ১২ ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার বিকেলেই এই ঘটনায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল। সেখানেও দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, যাতে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হয়। ইতিমধ্যেই, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?