শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ জুন ২০২৫ ১৪ : ৫৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দেশের সমস্ত অঞ্চলে আগেভাগেই প্রবেশ করেছে বর্ষা। রবিবার ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে ৯ দিন আগে অর্থাৎ ২৯ জুনই পুরোপুরি বর্ষা ঢুকে গেছে। সাধারণত অন্যান্য বছর ৮ জুলাই গোটা দেশে প্রবেশ করে থাকে বর্ষা। কিন্তু এবার তার আগেই বর্ষার আগমন ঘটেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আইএমডি জানিয়েছে, দিল্লি ও এনসিআর-এ শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রোহিণী, পিতমপুরা, কারাওয়াল নগর, রাজৌরি গার্ডেন, দ্বারকা, আইজিআই বিমানবন্দর-সহ একাধিক এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার বেগ ছিল।
হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের একাধিক এলাকায়ও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। এমনকি, কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়েছে। অন্যদিকে, প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় উত্তরাখণ্ডে ২৪ ঘণ্টার জন্য চার ধাম যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গঢ়ওয়াল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, বদ্রীনাথ ও কেদারনাথগামী তীর্থযাত্রীদের শ্রীনগর ও রুদ্রপ্রয়াগে এবং যমুনোত্রি ও গঙ্গোত্রিগামী যাত্রীদের বিকাশনগর ও বারকোটে থামিয়ে দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে পৌঁছেছেন, তাঁদেরও নিরাপত্তার স্বার্থে ফিরিয়ে আনা হচ্ছে।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, দেরাদুন, টেহরি, পৌরি, চম্পাওয়াত, বাগেশ্বর, উদম সিং নগর ও হরিদ্বারে রবিবার ও সোমবারের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। পাশাপাশি আগামী ১ ও ২ জুলাই গোটা উত্তরাখণ্ডে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ঘোষণা করা হয়েছে। নিম্নাঞ্চল বা ভূমিধসপ্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ভারতের একাধিক অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?