মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৯ জুন ২০২৫ ১৩ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দুপুরে খাওয়াদাওয়ার পরেই হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা। প্রথমে ভেবেছিলেন খাবারের কারণে পেটের গোলমাল হয়েছে। ক্রমেই তা বাড়তে থাকায় সাইকেল চালিয়ে একা একাই হাজির হলেন হাসপাতালে। ঠিক এক ঘণ্টা পরেই সন্তান প্রসব করলেন তরুণী। যে ঘটনাটি ঘিরে তিনি নিজেই হতবাক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চিনের হুবেই প্রদেশে। ১৬ জুন ইজৌ শহরে লি নামের এক তরুণী পুত্র সন্তানের জন্ম দেন। সেদিন দুপুরে খাওয়াদাওয়ার পরেই পেটে ব্যথা অনুভব করছিলেন। লিয়ের ধারণা ছিল, বেশি খাওয়াদাওয়ার জন্যেই পেটে ব্যথা হচ্ছে। বাড়িতেই ওষুধ খেয়ে বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবেন।
কিন্তু পেটের যন্ত্রণা কমার পরিবর্তে আরও বাড়তে থাকে। শেষমেশ নিজেই সাইকেল চালিয়ে স্থানীয় হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা জানান, লি অন্তঃসত্ত্বা। হাসপাতালে যাওয়ার এক ঘণ্টা পরে পুত্র সন্তানের জন্ম দেন লি। এই ঘটনায় হতবাক তাঁর স্বামীও।
লি জানিয়েছেন, তাঁর ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এটি তাঁর দ্বিতীয় সন্তান। অন্তঃসত্ত্বা থাকাকালীন তিনি বিন্দুমাত্র টের পাননি। প্রথম সন্তানের জন্মের পর পিরিয়ড অনিয়মিত হত। গত কয়েক মাসে পিরিয়ড না হওয়ায়, তাই দুশ্চিন্তায় পড়েননি। তবে ওজন বেড়ে গিয়েছিল তাঁর। দ্বিতীয় সন্তানটি সুস্থ থাকায় অবাক হয়ে গেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?