শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Five invaluable tips to take care of your children in this Monsoon Rainy Season

লাইফস্টাইল | কথায় কথায় সর্দি-কাশিতে ভোগে সন্তান? বর্ষায় বাড়ির শিশুকে রোগভোগ থেকে রক্ষা করবেন কীভাবে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৯ জুন ২০২৫ ১৩ : ৩০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বঙ্গ জীবনের অঙ্গ। কিন্তু সমস্যার বিষয় হল, বর্ষাকাল এলেই শিশুদের মধ্যে সর্দি, কাশি, হালকা জ্বর বা গলা ব্যথার সমস্যা বেড়ে যায়। ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, ফলে ভাইরাল সংক্রমণের ঝুঁকিও বাড়ে। কিন্তু অনেক বাবা মা কথায় কথায় সন্তানকে ওষুধ খাওয়াতে পছন্দ করেন না। এই ভাবনা যে খুব একটা ভুল তাও বলা যায় না। বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই সব ঘরোয়া টোটকায়।
১. তুলসি ও আদা
তুলসি পাতা, আদা ও এক চিমটে দারচিনির গুঁড়ো ফুটিয়ে নিন। এর পর সেই জল ঈষদুষ্ণ অবস্থায় এলে, শিশুকে দিনে ১-২ বার খাওয়ান ( অবশ্যই ১ বছরের বেশি বয়সি শিশু হতে তবে)। এটি গলা পরিষ্কার করে, সর্দি-কাশি কমায় এবং শরীর গরম রাখে।

২. গরম জল দিয়ে ভাপ (স্টিম)
সর্দি ও বন্ধ নাক থেকে মুক্তির অব্যর্থ উপায় এটি। একটি বড় পাত্রে গরম জল নিয়ে শিশুকে পাশে বসিয়ে ধীরে ধীরে ভাপ নিতে দিন। তাপে সর্দি কাশির জীবাণু মারা পড়ে, ফলে নাক ও শ্বাসনালী পরিষ্কার হয়।

৩. সরষের তেল ও রসুন
২ কোয়া রসুন সরষের তেলে গরম করে ঠান্ডা করে নিন। এর পর সেই তেল শিশুর বুকে, পিঠে ও পায়ে মালিশ করুন। এতে শরীর গরম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৪. মধু ও আদার রস
এক চামচ মধুর সঙ্গে ২ ফোঁটা আদার রস মিশিয়ে বাচ্চাদের খাওয়ালে কাশি কমে ও গলায় আরাম পাওয়া যায়। তবে খেয়াল রাখবেন এক বছরের কম বয়সী শিশুকে কখনওই মধু দেওয়া উচিত নয়। গলায় আটকে গিয়ে বিপদ ঘটে যেতে পারে।

৫. স্যুপ বা গরম তরল খাবার
বাড়িতে বানানো গরম চিকেন স্যুপ, ডাল বা হালকা লেবু-তুলসির জল শিশুর শরীর গরম রাখতে সাহায্য করে। পাশাপাশি চিকেন শক্তি জোগায় এবং স্ট্যু জলশূন্যতা ঠেকাতে সহায়তা করে। স্যুপের প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগের সঙ্গে লড়তে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া