শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

North Korean Leader Kim Jong Un inaugurates Luxury beach resort

লাইফস্টাইল | বিলাসবহুল হোটেল, ওয়াটার পার্ক, বার! ‘এশিয়ার সেরা’ বিচ রিসর্ট খুলছেন কিম-জং-উন! ভারতীয়রা যেতে পারবেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৯ জুন ২০২৫ ১২ : ১৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: এ যেন উত্তর কোরিয়ার মায়ামি। চার কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে কী নেই? একের পর এক বিলাসবহুল বিচ রিসর্ট থেকে আন্তর্জাতিক মানের ওয়াটার পার্ক, পশ্চিমী দুনিয়ার চাপকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এমনই এক পর্যটন কেন্দ্রের উদ্বোধন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম-জং-উন।
কিমের স্বপ্নের প্রজেক্ট এই বিলাসবহুল পর্যটন কেন্দ্রের নাম “ওন্সান-কালমা কোস্টাল ট্যুরিস্ট জোন”। রিসর্টটি নির্মিত হয়েছে কোরিয়ার পূর্ব উপকূল ঘেঁষে ওন্সান শহরের উপকণ্ঠে। উদ্বোধনের দিন প্রায় ৪ কিমি দীর্ঘ বিস্তৃত বালুকাবেলা ও সুনিপুণ স্থাপত্যে তৈরি এই পর্যটন কেন্দ্রটিকে কিম বর্ণনা করেছেন ‘চলতি বছরের এক অসাধারণ সাফল্য’ হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রি সোল-জু এবং তাঁদের কন্যা কিম জু-আও।
প্রকল্পটিতে রয়েছে ৫৪টি হোটেল, আধুনিক ওয়াটার পার্ক, বহুমাত্রিক বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, বার, শপিং স্ট্রিট, সিনেমা হল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রায় ২০,০০০ পর্যটক একসঙ্গে ছুটি কাটাতে পারবেন এখানে। আগামী ১ জুলাই স্বদেশী পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে এটি খুলে দেওয়া হবে।
তবে প্রাথমিক ভাবে কেবল স্বদেশী পর্যটকদের জন্য খোলা হলেও প্রকল্পটিকে উত্তর কোরিয়ার পর্যটন শিল্পের নতুন অধ্যায় হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আসলে, এর আড়ালে আছে একাধিক কূটনৈতিক সংকেত। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি রাশিয়া এবং চীনের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই রিসর্ট। তবে ইউরোপ বা মার্কিন নাগরিকদের জন্য এখনও প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেই মত বিশেষজ্ঞদের। ফলে রাশিয়া এবং চীনের সঙ্গে কিমের কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি কিছুদিন আগেই ভারতে উত্তর কোরিয়ার দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজেই অদূর ভবিষ্যতে যদি ভারতীয়দের জন্যেও এই রিসর্ট খুলে দেওয়া হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে পর্যটনের মোড়কে কিম জং-উনের ‘সৈকত কূটনীতি’ নিয়ে আলোচনা তুঙ্গে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া