শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রথের রশি টানতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৩ জনের, আহত বহু, পুরীর রথযাত্রায় ফের দুর্ঘটনা

Pallabi Ghosh | ২৯ জুন ২০২৫ ০৯ : ৩১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার পুরীর রথযাত্রায় আবারও ভয়ঙ্কর দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। আহত হয়েছেন বহু। মৃতদের মধ্যে দু'জন মহিলা রয়েছেন। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ। শনিবার রাতে পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বললাম ও সুভদ্রার তিনটি রথ এসে পৌঁছয় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে। সেই মন্দিরের সামনেই ঘটে দুর্ঘটনাটি। রথের রশি টানার জন্য হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। অগণিত ভক্তের ভিড়ে কয়েকজন হুড়মুড়িয়ে পড়ে যান। ভক্তদের পায়ের তলায় চাপা পড়েন একাধিকজন। 

 

ভোরবেলাতেই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস। মৃতেরা সকলেই ওড়িশার বাসিন্দা ছিলেন। রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে এসেছিলেন। ১০ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

স্থানীয় ও ভক্তদের দাবি, রথযাত্রা উপলক্ষে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না। পুলিশের সংখ্যাও ছিল অন্যান্যবারের তুলনায় কম। পদপিষ্টের ঘটনার সময় ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। এর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে শুক্রবার ১০ লক্ষ ভক্তের ভিড় হয়েছিল। ভিড়ের চাপে সেদিনই অসুস্থ হয়ে পড়েছিলেন ৬০০ মানুষ। ৭০ জন হাসপাতালে ভর্তি হন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া